সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | প্রেমিকা রশ্মিকার থেকে এবার কী চান বিজয়? ভাইরাল রণবীর কাপুরের গোপন ভিডিও! কী আছে সেই ভিডিওতে?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২১ নভেম্বর ২০২৪ ১৭ : ২৮Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

 

 

প্রেমে সিলমোহর বিজয়-রশ্মিকার? 

 

 

রুপোলি পর্দার দুই তারকা রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডার প্রেম নিয়ে নেটিজেনদের মধ্যে চর্চার শেষ নেই। যদিও এখনও পর্যন্ত নিজেদের প্রেম নিয়ে মুখ খোলেননি কেউই। তবে সম্প্রতি, এক সাক্ষাৎকারে বিজয় মজার ছলে বলেন, "আমায় বয়স ৩৫ বছর। এই বয়সে কী করে একা থাকব?" তিনি আরও বলেন, "আমার কাছে ভালবাসা কখনওই নিঃশর্ত নয়। ভালবাসতে হলে একে অপরের প্রতি বিশ্বাস যেমন প্রয়োজন তেমনই কিছু চাহিদা একে অপরের থেকে থাকতেই পারে। আমার কাছে ভালবাসা খুব সাধারণ বিষয়। মনের মিলটাই সব নয়। দু'জন, দু'জনকে ভালভাবে বোঝাটাও জরুরি।" ভালবাসা নিয়ে কথা বললেও যদিও ওই সাক্ষাৎকারে নিজের প্রেমিকার নাম প্রকাশ্যে আনেননি অভিনেতা।

 

 

নিকির ইচ্ছেপূরণ শাহরুখের

 

 

ছোটপর্দার পরিচিত মুখ নিকি আনেজা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, কীভাবে শাহরুখ খান তাঁর ইচ্ছেপূরণ করেছিলেন। নিকির কথায়, "একবার বড়সড় গাড়ি দুর্ঘটনায় প্রায় দেড় মাস হাসপাতালে ভর্তি ছিলাম। এতটাই অসুস্থ ছিলাম যে, প্রলাপ বকছিলাম। হঠাৎ একদিন দেখি আমার বেডের পাশে শাহরুখ খান দাঁড়িয়ে। প্রথমে ভেবেছিলাম স্বপ্ন দেখছি। কিন্তু পড়ে, শাহরুখ বলে উঠেন তিনি আমার সুস্থতা কামনায় হাসপাতালে দেখা করতে এসেছেন। এই দিনটা কোনওদিন ভুলব না। এর আগে বহু অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে কাজ করেছি। কিন্তু এত বড় মনের মানুষ যে তিনি তা আগে বুঝিনি।"

 

 

ভাইরাল রণবীরের গোপন ভিডিও!

 

 

বলিপাড়ায় গুঞ্জন অ্যাকশন থ্রিলার ছবি 'ধুম ৪'-এ দেখা যেতে পারে রণবীর কাপুরকে। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি নির্মাতারা। কিন্তু এর মাঝেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে 'ধুম ৪'-এর শুটিংয়ের ভিডিও। সদ্য ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে নিশ্চিত হয়েছেন যে এই ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে রণবীরকে। একেবারে অ্যাকশন অবতারে ধরা দিয়েছেন অভিনেতা। এই ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের অনুমান, 'ধুম ৪'-এই রণবীরকে এই অবতারে দেখতে চলেছেন দর্শক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া