বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২১ নভেম্বর ২০২৪ ১৬ : ২০Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: প্রথম একাদশ নিশ্চিত না হলেও এটা নিশ্চিত পার্থে ভারতকে নেতৃত্ব দেবেন জসপ্রিত বুমরা। সেই বুমরাই সিরিজ শুরুর আগে জানিয়ে দিলেন, মহম্মদ সামির খেলার সম্ভাবনা রয়েছে বর্ডার–গাভাসকার ট্রফিতে।
টিম কম্বিনেশন নিয়ে প্রশ্ন ওঠায় বুমরাই জানান, সামি ভালরকম ভাবেই তাদের পরিকল্পনায় রয়েছে। তিনি বলেছেন, ‘কম্বিনেশন তৈরি করে ফেলেছি। শুক্রবার সকালে জানতে পারবেন। সামি এই দলের গুরুত্বপূর্ণ সদস্য। টিম ম্যানেজমেন্ট ওর দিকে নজর রেখে চলেছে। সব ঠিকঠাক চললে বর্ডার–গাভাসকার ট্রফিতে সামির খেলার সম্ভাবনা প্রবল।’
বুমরার কিন্তু অস্ট্রেলিয়ায় রেকর্ড উজ্জ্বল। সাত টেস্টে নিয়েছেন ৩২ উইকেট। তার মধ্যে ইনিংসে ৬ উইকেটও রয়েছে। এদিকে, প্রথম টেস্টের আগে বুমরার নেতৃত্বের প্রশংসা করেছেন বোলিং কোচ মরনি মরকেল। তিনি বলেছেন, ‘নেতৃত্বের কথা শুনে একবারও পিছিয়ে যায়নি বুমরা। অতীতে সফল হয়েছে। জানে ওর কী ভূমিকা। ড্রেসিংরুমে দলকে উজ্বীবিত রাখছে। দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে জানে। বল হাতে ভয়ঙ্কর।’ এরপরই মরকেলের সংযোজন, ‘বুমরার জন্য একটা দারুণ চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে দলে বিরাট, রাহুল ছাড়াও একাধিক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। সত্যি বলতে বুমরার মধ্যে নেতৃত্বের সহজাত গুণ রয়েছে।’
এটা ঘটনা দলের তরুণ পেসারদের গাইড করার ক্ষমতা রয়েছে বুমরার। অতীতেও করেছেন। আসন্ন সিরিজে আরও বেশি করে করতে হবে। কারণ অভিজ্ঞ সামি এখনও দলে ফেরেননি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি