বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২১ নভেম্বর ২০২৪ ১৫ : ৪২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : কয়েকদিন আগে মহম্মদ সামিকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন সঞ্জয় মঞ্জরেকর। ভারতের প্রাক্তনী জানিয়েছিলেন, চোটের কারণে আইপিএলের মেগা নিলামে বড় দর নাও উঠতে পারে তারকা পেসারের। তারই জবাব দিলেন সামি। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে মজার ছলে মঞ্জরেকরের মন্তব্যের পাল্টা জবাব দেন তারকা পেসার। সামি লেখেন, 'বাবা জির জয় হোক। একটু জ্ঞান নিজের ভবিষ্যতের জন্যও বাঁচিয়ে রাখুন, কাজে আসবে সঞ্জয় জি। কারোর যদি নিজের ভবিষ্যৎ জানার থাকে, তাহলে স্যারের সঙ্গে দেখা করুন।' মজার ছলেই সঞ্জয় মঞ্জরেকরকে টিপ্পনী কাটেন সামি।
সম্প্রচারকারী চ্যানেলের একটি ইন্টারভিউতে সঞ্জয় মঞ্জরেকর বলেছিলেন, 'সামির প্রতি আগ্রহ দেখাবে বিভিন্ন ফ্রাঞ্চাইজি। তবে ওর চোটের ইতিহাস, ফিট হয়ে আবার মাঠে ফেরার একটা দীর্ঘ সময়, এইসব ঘুরতে পারে তাঁদের মাথায়। যদি কোনও ফ্র্যাঞ্চাইজি ওর জন্য মোটা অঙ্ক খরচ করে, এবং ও মরশুমের মাঝে চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে যায়, সমস্যায় পড়বে সংশ্লিষ্ট ফ্রাঞ্চাইজি। সেই কারণেই নিলামে সামির দর তেমন নাও উঠতে পারে।' এদিন এই মন্তব্যেরই জবাব দেন তারকা পেসার। চোটের আশঙ্কা থাকলেও এক বছর পর মাঠে ফিরে সফল সামি। রঞ্জি ট্রফিতে সাত উইকেট নেওয়ার পাশাপাশি ৩৬ রানও করেন। দীর্ঘক্ষণ ফিল্ডিং করেন। এর থেকেই তাঁর ফিটনেসের বিষয়টি স্পষ্ট। তবে কোনও ঝুঁকি নিতে চায় না বোর্ড। তাই শুধুমাত্র একটি রঞ্জি ট্রফি ম্যাচের ভিত্তিতে সামিকে অস্ট্রেলিয়ায় পাঠানো হয়নি। বরং সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে খেলার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরই সামিকে অস্ট্রেলিয়ায় পাঠানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি