সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ২০ নভেম্বর ২০২৪ ০১ : ৫৯Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক 'রোশনাই'তে আর দেখা যাবে না অভিনেত্রী অনুষ্কা গোস্বামীকে। শারীরিক অসুস্থতার কারণে মাঝপথেই ধারাবাহিক ছাড়তে বাধ্য হলেন মুখ্য অভিনেত্রী অনুষ্কা। তবে এবার এই ধারাবাহিকে নাকি 'রোশনাই' হিসাবে দেখা যেতে চলেছে তিয়াসা লেপচাকে! এই বিষয়ে কী জানালেন খোদ তিয়াসা?
স্টার জলসার 'বাংলা মিডিয়াম' ধারাবাহিকের পর 'রামপ্রসাদ' ধারাবাহিকে 'রানি ভবানী'র চরিত্রে শেষবার ছোটপর্দায় দেখা গিয়েছিল তিয়াসাকে। এদিন সকাল থেকেই টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, 'রোশনাই' চরিত্রে এবার থেকে দেখা যাবে তিয়াসাকে। এমনকি লুকটেস্টও নাকি হয়ে গেছে তাঁর। এই বিষয়ে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বললেন, "কথা হয়েছে। কিন্তু এখনই সব নিশ্চিত নয়, তাই এখনই এই খবরে সিলমোহর দিতে পারছি না। তবে হ্যাঁ, ধারাবাহিকের নির্মাতাদের সঙ্গে কথা হয়েছে আমার।"
অভিনেত্রীর কথা অনুযায়ী, 'রোশনাই' চরিত্রের জন্য লুক টেস্ট হয়ে গেলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্তে আসেননি নির্মাতারা। অন্যদিকে, এই ধারাবাহিক থেকে বেরিয়ে আসার কারণ হিসেবে অনুষ্কা জানিয়েছেন শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এতটাই অসুস্থ হয়ে পড়েন যে চিকিৎসক তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার কড়া নির্দেশ দিয়েছেন। সেই কারণে মাঝপথে এই ধারাবাহিক ছাড়লেন অভিনেত্রী। ইতিমধ্যেই নেটিজেনরা সমাজমাধ্যমে লিখেছেন, শন-অনুষ্কা জুটিকে মিস করবেন তাঁরা। তবে 'রোশনাই'-এর নতুন জুটিকে কতটা ভালবাসা দেবেন তারা সেটাই এখন দেখার।
প্রসঙ্গত, এর আগে 'তুমি আশে পাশে থাকলে' ধারাবাহিকের ক্ষেত্রেও শারীরিক অসুস্থতার কারণে মাঝপথেই ছেড়ে দিতে বাধ্য হন অভিনেত্রী অঙ্গনা রায়। কিছুদিন আগে পায়ে চোট লাগার কারণে 'বসু পরিবার' ছেড়ে বেরিয়ে এলেন শ্রীমা। এবার পরিস্থিতির কারণে ধারাবাহিক ছাড়লেন অনুষ্কাও।
'রোশনাই' থেকে অনুষ্কার চলে যাওয়ার ব্যাপারে আজকাল ডট ইন-কে শন জানিয়েছেন, তাঁর কাছে এখনও এই খবর আসেনি। তাঁর কথায়, "অনুষ্কাকেই এ ব্যাপারে জিজ্ঞেস করলে সবথেকে ভাল হয়। ও-ই ভাল বলতে পারবে এই বিষয়ে। আমার কানে কিছু কথাএসেছে কিন্তু আনুষ্ঠানিকভাবে যেহেতু কিছু আমাকে জানানো হয়নি, তাই এই বিষয়ে কোনও মন্তব্য করব না আমি।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি