সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Zaheer Iqbal shocked after hearing Veteran actor Shatrughan Sinha recalls Dharmendra s advise to him

বিনোদন | নারীদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার কোন উপায় তাঁকে বাতলেছিলেন ধর্মেন্দ্র? এত বছর পর ফাঁস শত্রুঘ্ন সিনহার

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২০ নভেম্বর ২০২৪ ০১ : ১৩Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: শেষ হওয়ার মুখে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর দ্বিতীয় সিজন। শো-এর আগামী পর্বে অতিথি হিসাবে দেখা যাবে সস্ত্রীক শত্রুঘ্ন সিনহাকে। তাঁদের সঙ্গ দেবেন সোনাক্ষী সিনহা এবং তাঁর স্বামী জাহির ইকবাল। সে পর্ব যে দারুণ হুল্লোড়ে হতে চলেছে তার ইঙ্গিত পাওয়া গেল ওই পর্বের একটি ছোট্ট ঝলকে। 

 

শো-এর নির্মাতারা ওই পর্বের একটি ঝলকের ঝলকের ভিডিও পোস্ট করেছেন সমাজমাধ্যমে। সেখানেই পর্বের নানান মজাদার মুহূর্তের কোলাজ ধরা পড়েছে। ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে সোনাক্ষী তাঁর স্বামীকে বলছেন, যদি কেউ জলদি বিয়ে করতে চান সে ব্যাপারে সবথেকে সহজ রাস্তা হল কপিলকে ‘ভাই’ বলে ডাকা। তাহলেই তাঁর বিয়ে নিশ্চিত। এরপরেই কপিলের উদ্দেশ্যে শত্রুঘ্ন-কন্যা বলে ওঠেন, “ভাইয়া, এসো আমার সাঁইয়ার সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই।”

 

শত্রুঘ্ন ফাঁস করেন নারীদের সঙ্গে ঘনিষ্ঠতার ব্যাপারে তাঁকে কেরিয়ারের শুরুতেই একটি দারুণ টিপস দিয়েছিলেন খোদ ধর্মেন্দ্র! ‘কালা পাত্থর’ ছবির নায়কের কথায়, “ধর্মেন্দ্র আমাকে বলেছিলেন, 'দেখো ভাই, ইন্ডাস্ট্রিতে যখন প্রতিষ্ঠা পেয়েছ তখন বহু নারী তোমার ঘনিষ্ঠ হতে চাইবে। তবে মনে রেখো, যাই করো একবারে একের বেশি নারীর সঙ্গে ঘনিষ্ঠ হবে না!’” বলতে বলতে হেসে ফেলেন বর্ষীয়ান অভিনেতা-রাজনীতিবিদ। তাঁর হাসির সঙ্গে যোগ দেন কপিল সহ শো-এ উপস্থিত বাকি দর্শক। বিস্ময়ে হতবাক হয়ে শত্রুঘ্নর জামাই বলে ওঠেন, “একি! এসব কী? আমি তো ভেবেছিলাম এটা পারিবারিক শো। এখানে, এসব কী আলোচনা চলছে! ”

 

ওই ঝলকে আরও দেখা যায় শত্রুঘ্ন-পত্নী পুনম সিনহা ফাঁস করেন এত বছরের দাম্পত্যে ঝগড়া হওয়ার পর কোনওদিনও আগে ক্ষমা চাননি শত্রুঘ্ন। তাঁর কথায়, “সেরকম মুহূর্ত আজ পর্যন্ত আসেনি।” শোনামাত্রই মজার সুরে শত্রুঘ্নর জবাব, "শুনেই আমার কান্না পাচ্ছে।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া