সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ২০ নভেম্বর ২০২৪ ২৩ : ৫১Soma Majumder
সংবাদ সংস্থা, মুম্বই: তাঁর তীক্ষ্ম নিশানা থেকে বাদ যান না কোনও তারকা। করণ জোহার থেকে আলিয়া ভাট, তাঁর কটাক্ষের মুখে পড়েছেন সকলেই। এহেন কঙ্গনা রানাওয়াত প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের। কিন্তু কী এমন হল?
স্বজনপোষণ নিয়ে বারবার সরব হয়েছেন কঙ্গনা রানাউত। যা 'কুইন'-এর মতে, বলিউডের সিংহ ভাগ তারকা সন্তানরা, বাবা-মায়ের মতো ‘সহজ পথ’ একই ধারার পেশা বেছে নেন। অভিনেত্রীর অভিযোগ, সেই সকল তারকা সন্তানেরা ইন্ডাস্ট্রিতে অর্থপূর্ণ কোনও অবদান রাখতেও পারেন না। কিন্তু শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানকে নিয়ে বেজায় খুশি কঙ্গনা।
আসলে মঙ্গলবার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে একটি নতুন সিরিজের ঘোষণা করেছে যা তৈরি হবে গৌরী খানের প্রযোজনায়। এই সিরিজের হাত ধরেই প্রথমবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন আরিয়ান খান। ২০২৫ সালে সেই সিরিজ মুক্তি পাওয়ার কথা। আর পরিচালক হিসাবে আরিয়ানের ডেবিউ নিয়ে উচ্ছ্বসিত কঙ্গনা। ‘ইমার্জেন্সি’ অভিনেত্রীর মতে, বাবার মতো অভিনয়ের গ্ল্যামার বেছে নেননি আরিয়ান। তার বদলে ক্যামেরার পিছনে থাকতেই পছন্দ করেছেন তিনি। আর পাঁচজন তারকা সন্তানের মতো, অভিনয়ের পথ বেছে না নেওয়ার জন্যই আরিয়ানের প্রশংসা করেছেন মান্ডির সাংসদ।
রীতিমতো ইনস্টাগ্রাম স্টোরিতে এনিয়ে পোষ্ট করেন কঙ্গনা। লেখেন, ‘দেখে ভাল লাগছে যে ফিল্মি পরিবারের সন্তানরা শুধুমাত্র মেকআপ করা, ওজন কমানো, সাজগোজ করে পুতুল সাজা এবং নিজেদের অভিনেতা-অভিনেত্রী ভাবা ছাড়াও আরও কিছু করছে। এই সময়ে আমাদের সমবেতভাবে ভারতীয় সিনেমার গুণমান আরও বাড়িয়ে তোলা প্রয়োজন।’
এখানেই শেষ নয়, কঙ্গনা আরও লেখেন, ‘যাঁদের কিছু করার সামর্থ রয়েছে তাঁরা বেশিরভাগ সময়ই সহজ রাস্তা বেছে নেন। ক্যামেরার নেপথ্যে আমাদের আরও মানুষ দরকার। আরিয়ান খান যে এই স্বল্প চেনা পথটি বেছে নিয়েছেন তা দেখে ভাল লাগছে। পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে তাঁর প্রথম কাজ দেখার অপেক্ষায় রইলাম।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি