সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood actor Kartik Aaryan rejected a ₹9 crore deal for only one reason details inside

বিনোদন | স্রেফ একটি কারণে ছাড়লেন ৯ কোটি টাকার বিজ্ঞাপন! জানতে পেরেই কার্তিক আরিয়ানকে কুর্নিশ নেটপাড়ার

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২০ নভেম্বর ২০২৪ ২৩ : ৪২Rahul Majumder

সংবাদসংস্থা মুম্বই: মুখ ঢেকে যায় বিজ্ঞাপনের আবহে নতুন উদাহরণ সৃষ্টি করলেন কার্তিক। তারকারা যে শুধুমাত্র অর্থের কাছে বিক্রয়যোগ্য নয়, সেকথা আরও একবার প্রমাণ করলেন এই বলি-তারকা।  যেখানে শাহরুখ খান, অজয় দেবগণ-এর মতো বলিউডের প্রথম সারির তারকারা নিন্দার সম্মুখীন হয়েও পান মশলার বিজ্ঞাপনে অহরহ মুখ দেখিয়ে যান সেখানে এক পানমশালা বিজ্ঞাপন করতে অস্বীকার করেছেন কার্তিক। শোনা গিয়েছে, এই বিজ্ঞাপনের জন্য নাকি কার্তিককে অফার করা হয়েছিল ৯ কোটি টাকা! কিন্তু কার্তিক স্পষ্ট সংস্থাকে জানিয়েছেন, সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা রয়েছে, তাই কোনওভাবেই এই বিজ্ঞাপন তিনি করবেন না। সঙ্গে নিজের ইমেজের কথা ভেবেও বিজ্ঞাপন থেকে পিছিয়ে এসেছেন কার্তিক।অনুরাগীদের আবেগকে গুরুত্ব ও মর্যাদা দিয়েই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। 

 

কার্তিকের এই সিদ্ধান্তের খবর দ্রুত ছড়িয়ে পড়ে চারপাশে। জানতে পেরেই তারকার তারিফ মুখর নেটপাড়া। সমাজমাধ্যমের একটি বড় অংশের মতে, এতগুলো টাকার হাতছানি এড়ানো সহজ কথা নয়। এই ক্ষয়িষ্ণু সময়ে কার্তিকের আদর্শ উদাহরণ দেওয়ার মতো। তারকা ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, দেশের যুব প্রজন্মের কথা মাথায় রেখেই সমাজের প্রতি নিজের দায়বদ্ধতা এইভাবে পালন করেছেন কার্তিক। উল্লেখ্য, কার্তিক একা নয়। কিছুদিন আগে পান মশলার এক বিজ্ঞাপনে অভিনয়ের প্রস্তাব গিয়েছিল অল্লু অর্জুনের কাছে। পারিশ্রমিক হিসাবে তাঁকে দেওয়া হত ১০ কোটি টাকা। তবে সেই প্রস্তাব হেলায় ফিরিয়েছেন 'পুষ্পা' ছবির নায়ক। 

 

 

প্রসঙ্গত, বছর দুয়েক আগে একটি তামাক প্রস্তুতকারক সংস্থার হয়ে এলাচের বিজ্ঞাপন করেছিলেন অক্ষয়। স্বাস্থ্য সচেতন অক্ষয় কীভাবে হলেন তামাক প্রস্তুতকারক সংস্থার মুখ, তাই নিয়ে তীব্র কটাক্ষের মুখে পড়েছিলেন 'খিলাড়ি'। এরপরেই সেই সংস্থার হয়ে ওই পণ্যের প্রচারের বিজ্ঞাপন থেকে সরে আসার কথা ঘোষণা করে সমাজমাধ্যমে ক্ষমা চেয়েছিলেন অক্ষয়। সঙ্গে লিখেছিলেন, " আমি তামাক সেবন অনুমোদন করি না আর করবও না। আমি সরে এলাম। এই বিজ্ঞাপন করে অর্থ রোজগার করেছি ঠিকই, কিন্তু সম্পূর্ণটাই ভাল কাজের জন্য দান করে দিতে চাই।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া