বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 Nitish Kumar Reddy is part of India's 18-man squad for Border Gavaskar Trophy

খেলা | পারথে ২২ বছরের তরুণের অভিষেক হতে চলেছে, জানিয়ে দিলেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ

KM | ২০ নভেম্বর ২০২৪ ২৩ : ২৭Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: পারথ টেস্টে অভিষেক হতে চলেছে ২১ বছরের তরুণ অলরাউন্ডার নীতীশ রেড্ডির। ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল সেই ইঙ্গিতই দিয়েছেন। সাংবাদিক বৈঠকে মর্কেল নীতীশ রেড্ডির দক্ষতার প্রশংসা করেছেন। ভারতীয় পেসারদের সাহায্য করতে পারবেন নীতীশ রেড্ডি বলে উল্লেখ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার। মর্নি মর্কেল বলেন, ''উইকেট টু উইকেট বোলার নীতীশ রেড্ডি। পৃথিবীর সব টিমই চায় এমন একজন অলরাউন্ডার যে পেসারদের সাহায্য করতে পারবে। বুমরা ওকে কীভাবে ব্যবহার  করবে সেটাই দেখার। সিরিজে নীতীশের উপরে নজর রাখতে হবে।'' 

আইপিএল খেলে নীতীশের উত্থান। ২৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। মিডিয়াম পেস বলের পাশাপাশি লোয়ার-মিডল অর্ডারে নেমে ব্যাট হাতেও অবদান রেখেছেন নীতীশ। বিদেশ সফরে নীতীশ রেড্ডির মতো অলরাউন্ডারই দরকার। সিম বোলিংয়ের পাশাপাশি ব্যাট করেও রান তুলবেন। 

ভারতীয় এ দল হয়ে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দুটো বেসরকারি টেস্ট ম্যাচ খেলেছে স্যর ডনের দেশে। নীতীশ রেড্ডি সেই ভারতীয় এ দলের সদস্য ছিলেন। ওই দুটো টেস্ট ম্যাচে নীতীশ রেড্ডি যে অসাধারণ কিছু করেছেন তা নয়। কিন্তু অস্ট্রেলিয়ার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারাটাই আসল ব্যাপার ছিল। ৩১ ওভার বল করেন নীতীশ। প্রতি ওভারে তিনের কম রান দিয়েছেন তিনি। ধ্রুব জুড়েলের সঙ্গে তাঁর পার্টনারশিপ প্রমাণ করে নীতীশ রেড্ডি একজন বিশ্বস্ত লোয়ার অর্ডার ব্যাটার। 

পারথ টেস্টের আগে নীতীশ রেড্ডির পারফরম্যান্সে খুশি হয়েছে টিম ম্যানেজমেন্ট। সিম-বান্ধব পরিবেশে নীতীশ রেড্ডির বোলিং দক্ষতার জন্যই পারথ টেস্টে অভিষেক ঘটতে চলেছে তাঁর। 

পারথ টেস্টে মনে করা হচ্ছে তিন জন বিশেষজ্ঞ পেসার, এক স্পিনার ও একজন অলরাউন্ডার নিয়ে নামবে ভারত। তবে নীতীশ রেড্ডিকে প্রথম একাদশে রাখলে টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়বে অন্যদিকে। রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের মতো স্পিন বোলিং অলরাউন্ডার নাকি রবিচন্দ্রন অশ্বিনের মতো বিশেষজ্ঞ স্পিনারকে খেলানো হবে, তা নিয়ে ধন্দে পড়তে হবে টিম ম্যানেজমেন্টকে। 

নীতীশ রেড্ডি খেললে দলের ভারসাম্য ভাল হবে। ব্যাটিং ও বোলিংয়ে গভীরতা বাড়বে। বুমরা, সিরাজ ও আকাশদীপের সঙ্গে নীতীশ রেড্ডি পারথ পিচে আগুন ধরাতে পারেন কিনা সেটাই দেখার। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া