বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | আইসিসি ব়্যাঙ্কিংয়ে ফের শীর্ষস্থান দখল হার্দিকের, প্রথম দশে ঢুকে পড়লেন তিলক

Sampurna Chakraborty | ২০ নভেম্বর ২০২৪ ২১ : ০৪Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: সাদা বলের ক্রিকেটে জয়জয়কার ভারতীয় ক্রিকেটারদের। সদ্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের প্রভাব পড়ল আইসিসি ব়্যাঙ্কিংয়ে। অলরাউন্ডারদের ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করলেন হার্দিক পাণ্ডিয়া। সদ্য শেষ হওয়া ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে ব্যাট এবং বল হাতে দেশের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন হার্দিক। দীর্ঘদিন পর আবার ফিরলেন এক নম্বরে। ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে প্রথম দশে ঢুকে পড়েছেন তিলক বর্মা। তাঁর কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিং। প্রোটিয়াদের বিরুদ্ধে চার ম্যাচের সিরিজে জোড়া শতরান করেন তরুণ বাঁ হাতি। সিরিজে মোট ২৮০ রান করেন। সিরিজ সেরা হন। এবার তার পুরস্কার পেলেন। ৬৯ ধাপ ওপরে উঠে আসেন তিলক। বিশাল লাফে একেবারে তিন নম্বরে চলে এলেন। পেছনে ফেলেন দেন সূর্যকুমার যাদবকে। ভারতের টি-২০ অধিনায়ক চার নম্বরে রয়েছেন। আইসিসি ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় ভারতীয়দের মধ্যে শীর্ষস্থান তিলকেব় দখলে। 

ব়্যাঙ্কিংয়ে ওপরে ওঠেন সঞ্জু স্যামসনও। দক্ষিণ আফ্রিকা সিরিজে জোড়া শতরান করেন ভারতীয় ওপেনার। তালিকায় ২২ নম্বরে উঠে এলেন ভারতের উইকেটকিপার ব্যাটার। দক্ষিণ আফ্রিকার হেনরিচ ক্লাসেন এবং ট্রিস্টান‌ স্টাবস‌ও ব়্যাঙ্কিংয়ে অপরের দিকে ওঠেন। আইসিসি ব়্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় নয় নম্বরে উঠে এসেছেন অর্শদীপ সিং। এটাই বাঁ হাতি পেসারের কেরিয়ার সেরা ব়্যাঙ্কিং। ক্রমতালিকায় এগোন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা এবং নাথান এলিস। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পর আইসিসি ব়্যাঙ্কিংয়ে ভাল জায়গায় রয়েছে শ্রীলঙ্কার ক্রিকেটাররাও। টি-২০ তে ব্যাটারদের ক্রমতালিকায় ১২ নম্বরে উঠে আসেন কুশল মেন্ডিস। একদিনের ক্রিকেটে বোলারদের ব়্যাঙ্কিংয়ে উঠে এসেছেন মহেশ থিকসানা। একদিনের ব়্যাঙ্কিংয়ে কয়েক ধাপ ওপরে ওঠেন কুশল মেন্ডিস এবং আবিষ্কা ফার্নান্দো। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া