সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

amid AR Rahman Saira Banu separation post his bengali guitarist  Mohini Dey too announces divorce from husband

বিনোদন | রহমানের বিচ্ছেদের কয়েক ঘণ্টার মধ্যেই দাম্পত্যে ছেদ টানলেন তাঁর বাঙালি গিটারবাদক মোহিনী! জল্পনা শুরু নেটপাড়ায়

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২০ নভেম্বর ২০২৪ ২০ : ২৯Rahul Majumder

সংবাদসংস্থা মুম্বই: দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ছেদ টেনেছেন সুরকার এআর রহমান এবং তাঁর স্ত্রী সায়রা বানু। সায়রার আইনজীবী বন্দনা শাহ এই দম্পতির বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তাঁদের বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশও করেন। বন্দনা শাহর তরফে আরও জানানো হয়েছে সম্পর্কে বোঝাপড়ার সমস্যা ও নানান মানসিক চাপের জন্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন রহমান-সায়রা। এবার তার কয়েক ঘন্টার মধ্যে বিচ্ছেদের ঘোষণা করলেন এই অস্কারজয়ী সুরকারের গিটারিস্ট মোহিনী দে! ইনস্টাগ্রামে সঙ্গীত পরিচালক স্বামী মার্ক হার্টসাচের সঙ্গে যৌথ পোস্টে বিচ্ছেদের ঘোষণা করেছেন মোহিনী।


সমাজমাধ্যমে সেই বিবৃতিতে মোহিনী লিখেছেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি এবং মার্ক আলাদা হচ্ছি। আমাদের পরিবার, বন্ধুদের জানাতে চাই পরস্পরের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি আমরা দু'জনেই। তবে বিচ্ছেদের পরও একে অপরের বন্ধু থাকব। কিন্তু আমাদের দু’জনের আকাঙ্ক্ষা যেমন ভিন্ন তেমন জীবনের লক্ষ্যও আলাদা তাই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এই সিদ্ধান্ত। বিচ্ছেদ হলেও যে কাজগুলি হাতে রয়েছে, সেগুলি তো করব বটেই। ভবিষ্যতেও একসঙ্গে কাজ করব।” 

 

 

 

এআর রহমানের সঙ্গে দেশে-বিদেশে বহু অনুষ্ঠানে কাজ করেছেন মোহিনী। কলকাতার ২৯ বছর বয়সী এই শিল্পী কেন রহমান-সায়রা বানুর বিচ্ছেদের খবরের পরপরই তড়িঘড়ি নিজের বিচ্ছেদ ঘোষণা করলেন, সেই নিয়ে ভুরু কুঁচকেছেন অনেকেই। সমাজমাধ্যমে শুরু হয়েছে জল্পনা।

 


অন্যদিকে, নিজের বিচ্ছেদ সম্পর্কে সমাজমাধ্যমে মুখ খুলেছেন অস্কারজয়ী সুরকার নিজেও। রহমান লিখেছেন, “আমরা চেয়েছিলাম দাম্পত্যের ৩০ বছরে হইচই করে পা রাখতে। কিন্তু অকল্পনীয় এক প্রান্তিক পর্বে আমরা খুব তাড়াতাড়ি পা রাখলাম। ঈশ্বরের সিংহাসনও  বোধহয় টলমল করছে দু'টি ভগ্ন হৃদয়কে দেখে। এরকম ভয়ঙ্কর এক সময়ে আমাদের মনের যে ভাঙ্গা অংশগুলো এদিক ওদিক ছড়িয়ে আছে তা আর বোধহয় জোড়া লাগবে না। আমাদের বন্ধুদের, যারা আমাদের গোপনীয়তাকে সম্মান জানিয়েছেন, তাঁদের সকলকে ধন্যবাদ। আশা করব, এই দুঃসময় পেরিয়ে যেতে পারব।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া