বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | অস্ট্রেলিয়াতেই তৈরি হবে ভবিষ্যতের রোডম্যাপ, ভাগ্য লিখন বিরাট-রোহিতেরও?

Sampurna Chakraborty | ২০ নভেম্বর ২০২৪ ২০ : ১১Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীন ভারতীয় ক্রিকেটের রোডম্যাপ নির্দিষ্ট করা হবে। লাল বলের ক্রিকেটের পাশাপাশি সাদা বলের ক্রিকেট নিয়েও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেই কারণেই অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর‌ সিরিজ চলাকালীন থেকে যাচ্ছেন অজিত আগরকর। গৌতম গম্ভীরের সঙ্গে আলোচনায় বসবেন বোর্ডের প্রধান নির্বাচক। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্টে তেমনই জানানো হয়েছে। দাবি করা হয়েছে, আগরকরকে পুরো সিরিজ চলাকালীন অস্ট্রেলিয়ায় থাকার নির্দেশ দিয়েছে বোর্ড। ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে গম্ভীরের সঙ্গে বসে আগামী দিনের ব্লুপ্রিন্ট তৈরি করতে বলা হয়েছে।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ভারতের ব্যর্থতার পর টিম ম্যানেজমেন্টকে প্রশ্ন করা হয়। ছ'ঘণ্টার ম্যারাথন বৈঠক চলে। দুই পক্ষের মধ্যে সংযোগ স্থাপন করতে এবং হাত মিলিয়ে লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্যই এই পদক্ষেপ নিয়েছে বোর্ড। বোর্ডের এক কর্তা জানান, 'আগরকর এবং গম্ভীর দু'জনেই জানেন, ভারতের মাটিতে এমন জঘন্য পারফরম্যান্সে সমালোচনার ঝড় বইবে। যা যুক্তিসঙ্গত। অস্ট্রেলিয়া সফর লম্বা হওয়ায় দু'জন একসঙ্গে বসে পরবর্তী পদক্ষেপ নির্দিষ্ট করতে পারবে। সফর শেষের পর ভারতীয় ক্রিকেটকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই নিয়ে আলোচনা করতে পারবে। শক্তিশালী ব্যাকআপ তৈরি করতে দু'জনেরই অন্তত দেড় বছর লাগবে। এই পদ্ধতি বা প্রক্রিয়ায় একই মেরুতে থাকতে হবে দু'জনকে।' 

রিপোর্ট অনুযায়ী, এই বৈঠকে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। চারজনের বয়স‌ই তিরিশের কোটার শেষদিকে। আর খুব বেশি বছর খেলা চালিয়ে যেতে পারবে না। বোর্ড মনে করছে, এখন থেকেই চার তারকার পরিবর্ত খোঁজা শুরু করে দেওয়া উচিত। এই প্রসঙ্গে বোর্ডের এক কর্তা বলেন, 'সিনিয়র প্লেয়াররা এখনও দলের গুরুত্বপূর্ণ অঙ্গ। তবে এই নিয়ে আলোচনা হবে। প্রধান নির্বাচক এবং কোচের প্ল্যান ওদের জানানো হবে। তাঁদের পরিকল্পনা জানতে চাওয়া হবে। পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল শুরু হওয়ার আগেই সিনিয়র ক্রিকেটারদের কেরিয়ার প্ল্যান জানতে চাওয়া হবে। দু'বছর পর একদিনের বিশ্বকাপ রয়েছে। সেটাও মাথায় রাখা হবে।' অস্ট্রেলিয়ার মাটিতেই ভাগ্য লিখন হতে পারে ভারতীয় দলের দুই মহারথীর। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া