সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২০ নভেম্বর ২০২৪ ১৯ : ১৪Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ‘কিং খান’ হয়ে ওঠার পথটা মোটেই সহজ ছিল না শাহরুখের। মসৃণ, গোলাপের পাপড়ি বিছানো নয়, বরং চড়াই-উতারাই ভরা বন্ধুর ছিল সেই যাত্রাপথ। মেপে পা ফেলতে গিয়েও, স্ট্র্যাটেজি কষেও সফল হওয়ার বদলে একাধিকবার ব্যর্থ হয়েছেন তিনি। কখনও সেই সশব্দে মুখ থুবড়ে পড়ার আওয়াজ প্রতিধ্বনিত হয়েছে বহুদিন ধরে। কীভাবে সেইসব ব্যর্থতা, এক অর্থে বিভীষিকা একা হাতে সামলেছিলেন শাহরুখ? সম্প্রতি, নিজেই সেই গোপন টোটকা ফাঁস করলেন শাহরুখ।
দুবাইয়ের গ্লোবাল ফ্রেট সামিট উপস্থিত হয়ে ব্যর্থতা নিয়ে মুখ খোলেন কিং খান। জানালেন কীভাবে ব্যর্থতার ছায়াকে বাড়তে দেননি তিনি জীবনে। বললেন, “আমার হারতে খারাপ লাগে। হেরে যাওয়ার পর খুব কষ্ট হয়, তবে আমি সেটা কখনই কাউকে বাইরে থেকে বুঝতে দিই না। বাথরুমে গিয়ে কেঁদে ফেলি! আজও বাথরুমে প্রচুর কাঁদি।”
“যখন আপনার ছবি ব্যর্থ হয়েছে, তা মানে এই নয় যে কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে! এই মাটি, এই পৃথিবী-কেউই আপনার বিরুদ্ধে নয়। হয়তো কোনওভাবে ভুল হয়ে গিয়েছে। কোনওভাবে খারাপ পারফর্মেন্স হয়ে গিয়েছে। এই ব্যাপারটা মাথায় রেখেই সামনে এগিয়ে যেতে হবে। খুঁজে নিতে হবে কেন ব্যর্থ হয়েছিলাম। সেটা শুধরোতে হবে নিজেকেই। তারপরেই রাজকীয়ভাবে কামব্যাক করতে হবে!” আরও বলেন, “যখন আপনি ব্যর্থ হন, তখন মনে করা উচিত নয় যে, আপনার কাজে ভুল হয়েছে। হয়ত আপনি যে পরিবেশে, যে প্রক্রিয়ায় কাজ করছেন, সেটিকে ভুল বুঝেছেন। আপনাকে বুঝতে হবে মানুষ কেমন প্রতিক্রিয়া দিচ্ছে। আমি যাঁদের জন্য কাজ করছি, তাঁদের মধ্যে যদি আবেগের উদ্রেক না করতে পারি, তা হলে কাজটি যতই ভাল হোক, তা সফল হবে না।”
আপাতত সুজয় ঘোষের আগামী ছবি ‘কিং’-এর প্রস্তুতি নিচ্ছেন ‘বাদশা’। সেই ছবিতে মুখ্যভূমিকায় শাহরুখের সঙ্গে অভিনয় করবেন তাঁর মেয়ে সুহানা। খলচরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। ২০২৫-এর জানুয়ারি থেকেই শুটিং শুরু হবে ‘কিং’-এর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি