শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | আইপিএল মেগা নিলামের সূচি নিয়ে বিসিসিআইকে কটাক্ষ অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকার

Sampurna Chakraborty | ২০ নভেম্বর ২০২৪ ১৮ : ৫৬Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর‌ ট্রফি চলাকালীন আইপিএলের মেগা নিলাম রাখার জন্য বিসিসিআইয়ের সমালোচনা করলেন রিকি পন্টিং। টেস্টের মাঝপথেই তাঁকে এবং জাস্টিন ল্যাঙ্গারকে অস্ট্রেলিয়া ছাড়তে হবে। দু'জনেই সম্প্রচারকারী চ্যানেলের ধারাভাষ্যকার দলের সদস্য। কিন্তু আইপিএলের ফ্র্যাঞ্চাজির সঙ্গে যুক্ত থাকায় সৌদি আরবের জেদ্দায় যেতে হবে। পাঞ্জাব কিংসের হেড কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে পন্টিংকে। লখনউ সুপার জায়ান্টসের কোচ ল্যাঙ্গার। পন্টিং ভেবেছিলেন, প্রথম টেস্ট শেষ হওয়ার পর নিলামের আয়োজন করা হবে। কিন্তু ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের মধ্যে নিলাম হওয়ার প্রচণ্ড ক্ষুব্ধ প্রাক্তন অজি নেতা।

পন্টিং বলেন, 'আমার এবং জাস্টিন ল্যাঙ্গারের জন্য সবচেয়ে খারাপ পরিস্থিতি। আমরা ভেবেছিলাম, দুটো টেস্টের গ্যাপের মধ্যে নিলাম রাখা হবে। সেক্ষেত্রে দুই দলের প্লেয়ারদের ওপর কোনও চাপ থাকত না। নিলামে ভারত, অস্ট্রেলিয়ার প্রচুর প্লেয়ার রয়েছে। তাই টেস্টের বিরতিতে হলে সকলের জন্য ভাল হতো। আমি জানি না কেন এমন তারিখে নিলাম রাখা হল। হয়তো খেলার সঙ্গে কোনও সম্পর্ক আছে। খেলা শেষ হওয়ার পরপরই নিলাম শুরু হয়ে যাবে। হয়তো টিভি সম্প্রচারের সঙ্গে কোনও যোগ রয়েছে।' 

পারথ টেস্টের প্রথম দিন ধারাভাষ্য দেবেন পন্টিং। তারপরই সৌদি আরবের উদ্দেশে রওনা দেবেন। শুক্রবার রাতে জেদ্দার বিমানে চড়বেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। ২৪ এবং ২৫ নভেম্বর নিলাম। এখনও অস্ট্রেলিয়ায় ফেরার তারিখ নির্দিষ্ট করেননি পন্টিং। সবটাই নিলামের ওপর নির্ভর করছে। তবে পারথ টেস্টে তাঁর ফেরার সম্ভাবনা কম। অ্যাডিলেড টেস্টে আবার ধারাভাষ্যকারদের দলে যোগ দেবেন পন্টিং। ৬ ডিসেম্বর থেকে শুরু দ্বিতীয় টেস্ট। তার আগে যোগ দেবেন পন্টিং এবং ল্যাঙ্গার। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া