বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২০ নভেম্বর ২০২৪ ১৮ : ২৪Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফির প্রাক্কালে বিরাট কোহলির সোশ্যাল মিডিয়া পোস্ট চিন্তা বাড়িয়ে দেয় ভক্তদের। তাঁর বিভ্রান্তিকর পোস্ট নিয়ে শোরগোল পড়ে যায়। কিন্তু অবশেষে মেলে স্বস্তি। বর্তমানে পারথে দলের সঙ্গে প্রস্তুতিতে মগ্ন তারকা ক্রিকেটার। সময়টা ভাল যাচ্ছে না তাঁর। বাংলাদেশের পর নিউজিল্যান্ড সিরিজেও ব্যর্থ। কিউয়িদের কাছে হোয়াইটওয়াশের বাকি কারণগুলোর মধ্যে যা অন্যতম। একদিন পরই শুরু বর্ডার-গাভাসকর ট্রফি। পারথে প্রথম টেস্ট। তার আগে নিজের জামাকাপড়ের ব্র্যান্ড দশ বছর পূর্তি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট করলেন বিরাট। যা ঘাবড়ে দেয় ফ্যানদের। কোহলি লেখেন, 'পেছন ফিরে তাকালে দেখা যাবে, আমরা সবসময়ই আলাদা ছিলাম। আমাদের মেলানোর চেষ্টা করা হলেও কোনওদিন আমরা এক ছিলাম না। দুটো বেমানান বস্তু। কিন্তু ক্লিক করে যায়। বিগত বছরে আমরা নিজেদের বদলে ফেলেছি। তবে সবসময় আমরা যা চেয়েছি, তাই করেছি। কেউ আমাদের পাগল বলেছে, আবার অনেকে বোঝেনি। কিন্তু সত্যি বলতে, আমরা পাত্তা দিইনি। আমরা নিজেদের আবিষ্কার করতে ব্যস্ত ছিলাম। দশ বছরের চড়াই-উতরাই। মহামারিও আমাদের হারাতে পারেনি। আমরা সবসময় মনে করেছি, আলাদা হওয়াই আমাদের শক্তি। দশ বছর ধরে আমরা নিজেদের মতো চলছি - দ্য রং ওয়ে। আগামী দশ বছরের অপেক্ষায়। সঠিক পুরুষের রং জিনিসপত্র।'
সিরিজ শুরুর আগে এই বার্তা প্রথমে অবাক করে বিরাট ভক্তদের। পরে বোঝা যায়, তাঁর ব্র্যান্ডের দশ বছরের পূর্তিতে এই পোস্ট করেছেন কোহলি। শুক্রবার ভারতীয় সময় সকাল ৭.৫০ মিনিটে শুরু হয়ে যাবে তারকা ক্রিকেটারের নতুন লড়াই। বিরাটের ফর্মে ফেরার বিষয়ে অনেকেই আশাবাদী। এই প্রসঙ্গে রিকি পন্টিং বলেন, 'কোহলি একজন সুপারস্টার। দীর্ঘ বছর ধরে ও এই তকমা ধরে রেখেছে। ও নিজের খেলাটা ভালবাসে। দল নিয়ে প্যাশন আছে। আবেগপ্রবণ। জিততে চায়। বিশ্বের যাবতীয় সুপারস্টাররা এমনই হয়।' আইসিসির একটি অনুষ্ঠানে এমন জানান অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি