সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২০ নভেম্বর ২০২৪ ১৮ : ১৪Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বছর শেষের মুখে খারাপ খবর। ২৯ বছরের দাম্পত্যে ছেদ টানলেন সঙ্গীতশিল্পী এ আর রহমান এবং তাঁর স্ত্রী সায়রা বানু। সায়রার আইনজীবী বন্দনা শাহ এই দম্পতির বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তাঁদের বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশও করেন।
বন্দনা শাহর তরফে আরও জানানো হয়েছে সম্পর্কে বোঝাপড়ার সমস্যা ও নানান মানসিক চাপের জন্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন রহমান-সায়রা। একে অপরের প্রতি তাঁদের গভীর ভালবাসা সত্ত্বেও, এই দম্পতি খেয়াল করেছেন তাঁদের মধ্যে অনেক ব্যবধান, দূরত্ব তৈরি হয়েছে। যা এই মুহুর্তে কোনও পক্ষই পূরণ করতে সক্ষম নয় বলে মনে করছেন তাঁরা। প্রসঙ্গত, ১৯৯৫ সালে সায়রা বানুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন এ আর রহমান। তাঁদের তিন সন্তান খতিজা, রহিমা ও আমিন।
নিজের বিচ্ছেদ সম্পর্কে সমাজমাধ্যমে মুখ খুলেছেন অস্কারজয়ী সুরকার নিজেও। রহমান লিখেছেন, "আমরা চেয়েছিলাম দাম্পত্যের ৩০ বছরে হইচই করে পা রাখতে। কিন্তু অকল্পনীয় এক প্রান্তিক পর্বে আমরা খুব তাড়াতাড়ি পা রাখলাম। ঈশ্বরের সিংহাসনও বোধহয় টলমল করছে দু'টি ভগ্ন হৃদয়কে দেখে। এরকম ভয়ঙ্কর এক সময়ে আমাদের মনের যে ভাঙ্গা অংশগুলো এদিক ওদিক ছড়িয়ে আছে তা আর বোধহয় জোড়া লাগবে না। আমাদের বন্ধুদের, যারা আমাদের গোপনীয়তাকে সম্মান জানিয়েছেন, তাঁদের সকলকে ধন্যবাদ। আশা করব, এই দুঃসময় পেরিয়ে যেতে পারব।"
এআর রহমানের ছেলে এআর আমিনও সমাজমাধ্যমে সকলকে অনুরোধ জানিয়েছেন, তাঁদের পরিবারকে যেন এই সময়টুকু নিজেদের মতো কাটাতে দেওয়া হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি