বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | আইফেল টাওয়ারের সামনে প্যারিসের রাতের আকাশে ভেসে উঠল নাদালের ছবি, বিদায়বেলায় বিশেষ বার্তা কিংবদন্তির

Sampurna Chakraborty | ২০ নভেম্বর ২০২৪ ১৬ : ২৫Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: পেশাদার টেনিসকে আলবিদা জানালেন রাফায়েল নাদাল। অবসান হল একটি স্বর্ণযুগের। রজার ফেডেরারের বিদায়ের পর বিগ থ্রির ব্যাটন ছিল স্প্যানিয়ার্ডের হাতে। নোভাক জকোভিচের সঙ্গে সেটা বয়ে নিয়ে যাচ্ছিলেন রাফা। কিন্তু শেষমেষ কোর্টের মায়া ত্যাগ করার সময় ঘনিয়ে এল। যে দিনটির কথা ভাবতে চাননি কোনওদিন, সেই দিনের মোকাবিলা করতে হল আধুনিক টেনিসের কিংবদন্তিকে। বিদায়বেলার নাদাল জানিয়ে দিলেন, উত্তরাধিকার রেখে যেতে পেরে সন্তুষ্ট তিনি। ম্যাচের পর দর্শকভরা স্টেডিয়ামে আবেগতাড়িত হয়ে পড়েন। নাদাল বলেন, 'উত্তরাধিকার রেখে যেতে পেরে মানসিকভাব আমি স্বস্তিতে। আমি অনেক ভালবাসা পেয়েছি। শুধুমাত্র কোর্টের পারফরম্যান্সের ওপর সেটা নির্ভর করলে বিগত বছরগুলোতে একই থাকত না। খেতাব, পরিসংখ্যান থাকবে। সবাই সেটা জানে। তবে আমি মানুষের মনে মালোরকার একটা ছোট গ্রামের একজন ভাল মানুষ হিসেবে ঠাই পেতে চাই। আমি যখন খুব ছোট ছিলাম, গ্রামে নিজের কাকাকে টেনিস কোচ হিসেবে পেয়েছি। এর জন্য আমি ভাগ্যবান। দারুণ পরিবার পেয়েছি যারা সবসময় আমার পাশে থেকেছে, সাপোর্ট করেছে। তাই আমি একজন ভাল মানুষ হিসেবে সকলের মনে থাকতে চাই। একজন বাচ্চা যে তাঁর স্বপ্ন তাড়া করেছে, এবং যা চেয়েছিল তার থেকে অনেক বেশি পেয়েছে।' 

মালাগার মার্টিন কার্পেনা এরিনায় বিভিন্ন স্ক্রিন জুড়ে একটি ভিডিও মন্তাজ দেখানো হয়। সেখানে নাদালের টেনিস জীবনের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হয়। যার সাক্ষী থাকে ১০,০০০ টেনিস ভক্ত। ভিডিওতে রজার ফেডেরার, নোভাক জকোভিচ, অ্যান্ডি মারে, সেরেনা উইলিয়াম সহ আরও টেনিস তারকারা তাঁর উদ্দেশে বার্তা দেন। এছাড়াও রাফাকে বিশেষ বার্তা দেন ইনিয়েস্তা এবং রাউল। ভিডিও দেখার পর নাদাল বলেন, 'পেশাদার টেনিসের জগৎ ছাড়ার সময় হয়ে গিয়েছে আমার। তবে যাত্রা পথে আমি প্রচুর ভাল বন্ধু পেয়েছি। আমি শান্ত থাকার চেষ্টা করছি। জীবনের পরবর্তী পর্ব গ্রহণ করতে শিখেছি। সবসময় আমার পরিবার আমার পাশে থাকে। আমার প্রয়োজনের খেয়াল রাখে।' স্পেন সহ বিশ্বের সমস্ত ফ্যানদের ধন্যবাদ জানান রাফা। প্যারিস তাঁর কাছে বরাবরই স্পেশাল। রোলা গারোঁয় ১৪টি খেতাব জেতেন। তাই বিশেষ ফেয়ারওয়েল পেলেন। আইফেল টাওয়ারের সামনে প্যারিসের রাতের আকাশে ভেসে ওঠে নাদালের ছবি। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া