বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২০ নভেম্বর ২০২৪ ১৫ : ৪৪Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ২৩ বছরের ম্যারাথন কেরিয়ারের ইতি। ডেভিস কাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে স্পেন হেরে যাওয়ায় মঙ্গলবারই পেশাদার টেনিসে নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন রাফায়েল নাদাল। প্রথম সিঙ্গলসে হেরে যান ২২টি গ্র্যান্ডস্লামের মালিক। দ্বিতীয় ম্যাচ জিতে ১-১ করেন কার্লোস আলকারাজ। কিন্তু ডাবলসে হেরে ডাচদের কাছে ২-১ এ হারে স্পেন। নেদারল্যান্ডের বটিক ভ্যান জ্যান্ডস্কালপের কাছে ৬-৪, ৬-৪ সেটে হারেন রাফা। দ্বিতীয় ম্যাচে ট্যালন গ্রিকস্পুরকে ৭-৬, ৬-৩ সেটে কার্লোস আলকারাজ হারালেও শেষরক্ষা হয়নি। গত কয়েকবছর চোটে জর্জরিত ছিলেন নাদাল। জুলাইয়ের পর কোনও ম্যাচ খেলেননি। ডেভিস কাপে তাঁর খেলা নিয়ে সংশয় ছিল। কিন্তু স্পেনের অধিনায়ক ডেভিড ফেরার জানিয়ে দেন, প্রথম সিঙ্গলস খেলবেন নাদাল। তাঁকে শেষবার কোর্টে দেখার জন্য প্রায় ১০,০০০ ফ্যান হাজির ছিল। রাফা রাফা ধ্বনিতে গর্জে ওঠে স্টেডিয়াম। জাতীয় সঙ্গীতের সময় আবেগপ্রবণ হয়ে পড়েন নাদাল। চোখের জল আটকাতে পারেননি। ম্যাচ শেষে বলেন, 'দিনটা আমার জন্য আবেগপ্রবণ ছিল। পেশাদার হিসেবে শেষ ম্যাচে নামার আগে স্নায়ু ধরে রাখা কঠিন ছিল। পেশাদার টেনিস খেলোয়াড় হিসেবে শেষবার জাতীয় সঙ্গীত শোনা আমার কাছে বিশেষ ছিল।'
২০০৪ সালে অভিষেকের পর ডেভিস কাপে ৩০টি ম্যাচের মধ্যে ২৯টিতে জেতেন নাদাল। কিন্তু চোট এবং বয়সের ভারে পুরোনো রাফা অনেকদিন আগেই হারিয়ে গিয়েছে। মঙ্গলবার রাতে প্রথম সেটে প্রতিরোধ গড়তে পারেননি। দ্বিতীয় সেটে নিজের সবটুকু দিয়েও ম্যাচ বাঁচাতে পারেননি কিংবদন্তি। কিং অফ ক্লে-কে স্ট্রেট সেটে হারান ডাচ প্রতিপক্ষ। দ্বিতীয় সেটে একটা সময় পয়েন্ট ৪-৪ ছিল। ক্রস কোর্ট উইনার দিয়ে দ্বিতীয় ব্রেক পয়েন্ট কাজে লাগান ডাচ প্রতিপক্ষ। ম্যাচের পর নাদাল বলেন, 'প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার মতো ছন্দে নেই আমি। আমি সবসময় আত্মসমালোচনা করি। এমনকী জেতার পরও। সবসময় উন্নতির চেষ্টা করি। কিন্তু আজ আমার আর কিছু করার ছিল না। আমি নিজের সবটুকু দিয়েছি।' প্রথম ম্যাচে হারলেও নাদালের ডেভিস কাপের ফাইনালে খেলার স্বপ্ন অব্যাহত রেখেছিলেন আলকারাজ। দ্বিতীয় সিঙ্গলস জেতার পর জানান, 'রাফার জন্য জিতেছেন।' কিন্তু শেষরক্ষা হয়নি। ডবলস হারে শেষ আট থেকেই বিদায় নেয় স্পেন। একইসঙ্গে শেষ হয়ে যায় নাদালের অলঙ্কৃত কেরিয়ার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি