বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ফেয়ারওয়েল ম্যাচে কোর্টে নেমেই আবেগে ভাসলেন নাদাল, কান্নায় ভিজল চোখ

Sampurna Chakraborty | ১৯ নভেম্বর ২০২৪ ০৪ : ৩৭Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ২৩ বছরের দীর্ঘ কেরিয়ারে ইতি টানতে চলেছেন। ডেভিস কাপেই শেষবার দেখা যাবে রাফায়েল নাদালকে। বিদায়বেলা যে আবেগপ্রবণ হবে, সেটা জানাই ছিল। স্পেনের জাতীয় সঙ্গীত শুরু হওয়া মাত্র আর আবেগ চেপে রাখতে পারেননি। দু'চোখ ছলছল করতে থাকে। শূন্য দৃষ্টিতে গ্যালারির দিকে তাকান। চারিদিকে তখন শুধুই 'রাফা রাফা' ধ্বনি। নিজেকে রোখার চেষ্টায় মাথা নিচু করে ফেলেন। কিন্তু তাতে কি আর আবেগ চেপে রাখা যায়! কোনওক্রমে জাতীয় সঙ্গীত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। কিন্তু তিনি যে ভেঙে পড়েছেন, সেটা দেখেই বোঝা যায়। ডেভিস কাপের পরেই অবসর নেবেন ৩৮ বছরের কিংবদন্তি। মঙ্গলবার মালাগায় কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে নেদারল্যান্ডের বটিক ভ্যান জ্যান্ডস্কালপের মুখোমুখি হন রাফা। তাঁকেই প্রথম ম্যাচে খেলার জন্য বাছেন স্পেনের অধিনায়ক ডেভিড ফেরার। 

২৩ বছরের টেনিস জীবনের শেষ ল্যাপে নাদাল। গত কয়েক বছরে একের পর এক চোটের কবলে পড়েন ২২টি গ্র্যান্ডস্লাম জয়ী। যার ফলে শেষপর্যন্ত পেশাদার টেনিসকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন। জুলাইয়ে প্যারিস অলিম্পিকে দ্বিতীয় রাউন্ডে হারের পর এটাই রাফার প্রথম সিঙ্গলস। ফিটনেস সমস্যা থাকলেও, ডেভিস কাপে নামার আগে নাদাল জানান, তিনি মালাগায় শুধুমাত্র কেরিয়ারে ইতি টানার জন্য নেই। ২০১৯ সালের পর স্পেনকে আবার ডেভিস কাপ জেতাতে চান তিনি। ২০০৪ সালে ডেভিস কাপে অভিষেক হয়। টুর্নামেন্টের ইতিহাসে অনবদ্য রেকর্ড। ৩০ বারের‌ মধ্যে ২৯ বার জিতেছেন। পাঁচ বছর পর স্পেনকে চ্যাম্পিয়ন করে বিদায়বেলা স্মরণীয় করে রাখতে চান নাদাল। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া