বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 Can Indian football shine in future

খেলা | ওরা পারে, আমরা পারি না, ইন্দোনেশিয়ার সৌদি-জয় দেখিয়ে দিল গুরপ্রীতরা আইএসএলেই সুন্দর!

KM | ১৯ নভেম্বর ২০২৪ ০৪ : ২৫Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: মালয়েশিয়াকে হারাতে পারেন না গুরপ্রীত সিং সান্ধুরা। কোনও মতে ড্র করেন। চলতি বছর ভারতীয় ফুটবল একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি। কী হচ্ছে ভারতীয় ফুটবলের! এই যখন পরিস্থিতি মানোলো মার্কেজের ভারতীয় ফুটবলের, তখন ইন্দোনেশিয়া আবাক করছে বিশ্ব ফুটবলকে।৭১ ধাপ এগিয়ে থাকা সৌদি আরবকে হারিয়ে দিয়ে চমক দেখাচ্ছে ইন্দোনেশিয়া। ওরা পারে, আমরা পারি না। গুরপ্রীত সিংরা আইএসএলেই সুন্দর। 

বিশ্বকাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে ইন্দোনেশিয়া ২-০ গোলে হারাল সৌদি আরবকে। ইন্দোনেশিয়ার হয়ে দুটি গোলই করেন ইংলিশ ক্লাব অক্সফোর্ড ইউনাইটেডে খেলা মার্সেলিনো ফার্দিনান। 

ইন্দোনেশিয়া জেতার পরে একটা পরিসংখ্যান ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে আড়াই বছরে এই ইন্দোনেশিয়া অসাধ্য সাধন করছে। যে কোনও এশিয়ান দল এমন করতে পারলে গর্বিত হবে। 

২০২২ সালের জুন মাসে এই ইন্দোনেশিয়া গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশের সঙ্গে। সেই বছরেরই নভেম্বরে কাতার বিশ্বকাপে সৌদি আরব ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনাকে। এই বছরের সেপ্টেম্বরে ইন্দোনেশিয়া ও সৌদি আরবের বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম সাক্ষাতে খেলার ফল ছিল ১-১।

চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়াকে রুখে দেয় ইন্দোনেশিয়া। গোলশূন্য ড্র হয় সেই ম্যাচ। এদিন ইন্দোনেশিয়া ২-০ গোলে মাটি ধরাল সৌদিকে। যে সৌদি লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমারের মতো তারকারা খেলেন, সেই দেশকেই ইন্দোনেশিয়া হারাল। এই আড়াই বছরের ইতিহাস বলছে ইন্দোনেশিয়ার ফুটবলের বিপ্লব ঘটে গিয়েছে। আন্তর্জাতিক ফুটবলে এর আগে সৌদি ও ইন্দোনেশিয়া মুখোমুখি হয়েছিল ১৩ বার। ১১ বারই জিতেছে সৌদি আরব।

বিশ্বকাপের যোগ্যতা পর্বে ৬টি ম্যাচ থেকে ইন্দোনেশিয়ার সংগ্রহ ৬ পয়েন্ট। সৌদিরও পয়েন্ট ৬। অস্ট্রেলিয়া ও চীনও একই পয়েন্টে দাঁড়িয়ে।  

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া