বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৯ নভেম্বর ২০২৪ ০৩ : ৩২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারের ফলে ভারতীয় দলের আত্মবিশ্বাসের অভাব থাকবে, মনে করছেন মার্নাস লাবুশেন। তবে সেই কারণে টিম ইন্ডিয়াকে কোনও মতেই হালকাভাবে নেবে না অস্ট্রেলিয়া, স্পষ্ট জানিয়ে দিলেন। মঙ্গলবার পারথে প্র্যাকটিসের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে লাবুশেন বলেন, 'এইভাবে যাচাই করা কঠিন। সম্পূর্ণ ভিন্ন পরিবেশ এবং পরিস্থিতিতে ওরা খেলেছে। স্পিনিং ট্র্যাকে খেলেছে। তবে ঘরের মাঠে সিরিজ হেরে অস্ট্রেলিয়ায় খেলতে আসা এর আগে কোনওদিন হয়নি। অন্তত আমি দেখিনি। আমার মনে হয়, এর ফলে ওদের আত্মবিশ্বাসে ঘাটতি থাকবে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ০-৩ এ হার ওদের মনোবলে কিছুটা হলেও আঘাত করবে।'
ভারতীয় দল শুরুতে কিছুটা ব্যাকফুটে থাকলেও, অস্ট্রেলিয়া শিবিরে কোনওরকম আত্মতুষ্টি প্রবেশ করতে দেওয়া যাবে না, জানালেন লাবুশেন। কারণ হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ভারতের কাছে শেষ চারটে টেস্ট সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। এই প্রসঙ্গে লাবুশেন বলেন, 'ভারতীয় দলে কোয়ালিটি আছে। বিশ্বের অন্যতম সেরা দল। সুতরাং, এমন একটা দলকে কখনই হালকাভাবে নেওয়া যাবে না।' ২০২০-২১ মরশুমে দারুণভাবে প্রত্যাবর্তন করে ভারত। বিরাট কোহলি সহ দলের একাধিক সিনিয়র প্লেয়ারকে ছাড়াই ২-১ এ সিরিজ জেতে। সেই প্রসঙ্গ তুলে লাবুশেন বলেন, '২০২১ সালের কথা মনে আছে। নটরাজন, সিরাজ, ওয়াশিংটন সুন্দররা খেলেছিল। এছাড়াও একাধিক নতুন উঠতি প্লেয়ার ছিল। শুভমন গিল খেলেছিল। দলে বেশ কয়েকজন নতুন মুখ ছিল।'
প্রথম টেস্টে রোহিত শর্মা এবং শুভমন গিলকে পাওয়া যাবে না। তবে দুই তারকার অনুপস্থিতিতে বিশেষ সমস্যায় পড়বে না ভারত, এমনই ধারণা অজি তারকার। লাবুশেন বলেন, 'ওরা কোয়ালিটি দল। বেশ কয়েক বছর ধরে ওরা সেটা প্রমাণ করেছে। ভারতীয় ক্রিকেটের গভীরতা মাপা অসম্ভব। কেউ ভারতের হয়ে খেলার সুযোগ পেলে, সেই জায়গা ধরে রাখতে কঠোর পরিশ্রম করতে হয়। ভারতীয় দলে খেলার সুযোগ পেতে খুবই ভাল প্লেয়ার হতে হবে।' এবার হারলে ঘরের মাঠে টানা তিনবার সিরিজ হারবে অজিরা। সেটা রোখার আপ্রাণ চেষ্টা করবেন লাবুশেনরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি