বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | আরসিবির অধিনায়ক কে হবে? তরুণ ক্রিকেটারের নাম প্রস্তাব উথাপ্পার, শুনলে চমকে যাবেন

Sampurna Chakraborty | ১৯ নভেম্বর ২০২৪ ০২ : ৪৯Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ফাফ ডু'প্লেসিকে ছেড়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নতুন অধিনায়কের খোঁজে তাঁরা। কয়েকদিন আগে বেশ কয়েকটা রিপোর্টে দাবি করা হয়, আবার বিরাট কোহলিকে আরসিবির অধিনায়ক হিসাবে ফেরানো হতে পারে। তবে এই খবরে এখনও সিলমোহর পড়েনি। ইতিমধ্যেই নিজের পছন্দের নাম জানিয়ে দিলেন রবিন উথাপ্পা। আসন্ন আইপিএলে রজত পাতিদারকে বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবে দেখতে চান তিনি। মেগা নিলামে জস বাটলার, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, কেএল রাহুলকে কিনতে পারে আরসিবি। তাঁদের পার্সে প্রচুর টাকা রয়েছে। তাসত্ত্বেও ভারতের প্রাক্তন তারকা মনে করছেন, রজত পাতিদারকে একটা সুযোগ দেওয়া উচিত। উথাপ্পা বলেন, 'আমার মতে, রজত পাতিদারকে অধিনায়কত্ব দেওয়া উচিত। দু'বছর পর আবার একজন নতুন নেতা প্রয়োজন হবে। তাই এখন থেকেই রজতকে অধিনায়ক করে দেওয়া উচিত। পরের তিন থেকে পাঁচ বছরের জন্য ওকে নেতা হিসেবে তৈরি করা উচিত। আমি মনে করি, আরসিবির হয়ে এই ভূমিকা ও ভালভাবে পালন করতে পারবে।' 

মাত্র তিনজন প্লেয়ারকে রিটেন করে বেঙ্গালুরু। বিরাট কোহলি, রজত পাতিদার এবং যশ দয়ালকে রাখা হয়। মহম্মদ সিরাজ, উইল জ্যাকস, গ্লেন ম্যাক্সওয়েলকে ছেড়ে দেওয়া হয়েছে। যার ফলে তাঁদের পার্সে ৮৩ কোটি রয়েছে। শক্তিশালী দল গড়ার চেষ্টা করবে আরসিবি। প্রাক্তন ক্রিকেটার সাবা করিম মনে করেন, রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে মহম্মদ সিরাজ এবং উইল জ্যাকসকে নিয়ে নেওয়া উচিত বেঙ্গালুরুর। সাবা করিম বলেন, 'আরসিবি আবার সিরাজকে কিনে নিতে পারে। ফ্র্যাঞ্চাইজির হয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। যশ দয়ালের সঙ্গে আরও একজন পেসার দরকার। এছাড়াও আমি উইল জ্যাকসের কথা ভাবছি। গত বছর ভাল খেলেছে। টপ অর্ডারে ব্যাট করতে পারে। পাশাপাশি ডান হাতি অফ ব্রেক বোলার।' প্রাক্তনদের পরামর্শ বেঙ্গালুরুর কর্তারা মানবে কিনা সেটাই প্রশ্ন। এখনও পর্যন্ত আইপিএল জিততে পারেনি আরসিবি। তাই এবার দলের খোল-নলচে বদলে ফেলতে চাইছেন তাঁরা। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া