সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৯ নভেম্বর ২০২৪ ০০ : ৪১Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরত দেব বর্মা। মৃত্যুকালে বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। মঙ্গলবার সকাল ন'টায় দক্ষিণ কলকাতার নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ভরত দেব বর্মা। বাবাকে হারালেন দুই মেয়ে রাইমা সেন ও রিয়া সেন। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মঙ্গলবার আর শেষরক্ষা হল না।
ত্রিপুরার রাজ পরিবারের ছেলে ছিলেন ভরত দেব বর্মা। কোচবিহারের রাজকুমারী ছিলেন তাঁর মা ইলা দেবী। এমনকি পরিবারের অন্যান্য সদস্যরাও অন্যান্য রাজ্যের রাজ পরিবারের সঙ্গে যুক্ত। অভিনেত্রী মুনমুন সেনকে ১৯৭৮ সালে বিয়ে করেছিলেন ভরত দেব বর্মা। অভিনয় থেকে রাজনীতির ময়দানে প্রবেশে মুনমুন পাশে পেয়েছিলেন ভরতকে। এমনকী দুই মেয়েকেও জীবনের পথে এগিয়ে যেতে উৎসাহ দিতেন তিনি। রাইমা-রিয়ার সিদ্ধান্ত বরাবরই খতিয়ে দেখে তাঁদের সুপরামর্শ দিতেন বাবা ভারত। বাধা দেননি কোনও কাজেই।
গত ছ'মাস ধরে বাবার দেখাশোনার দায়িত্ব সামলেছেন রিয়া। একা হাতেই বাবার সেবা করেছেন। এদিকে ভরতের শেষ সময়ে কাজের সূত্রে কলকাতায় ছিলেন না রাইমা ও মুনমুন। বাবার মৃত্যু সংবাদ পেয়ে তড়িঘড়ি দিল্লি থেকে ছুটে এলেন রাইমা। এদিন মা মুনমুন সেনের সঙ্গে ছলছল চোখে দেখা গেল অভিনেত্রীকে। বাবার শেষযাত্রায় কাঁপা গলায় তাঁকে বলতে শোনা গেল, "শেষ সময়ে কাছে থাকতে পারলাম না, এটাই সবচেয়ে বেশি আফশোসের। বাবা আমার মনের মধ্যে থাকবেন সবসময়।"
ভারত দেব বর্মার মৃত্যু সংবাদে বালিগঞ্জের বাড়িতে এদিন উপস্থিত হয়েছিলেন আবীর চট্টোপাধ্যায়, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, ঊষা উত্থুপ, তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মা, ঋতুপর্ণা সেনগুপ্তরা। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় কেওড়লাতলায় শেষকৃত্য সম্পন্ন হবে ভরতের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি