বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

I am taking the course to be a coach, says Angel Di Maria

খেলা | অন্য ভূমিকায় দেখা যাবে মারিয়াকে, নিজের ভবিষ্যৎ নিয়ে দিলেন ইঙ্গিত

KM | ১৯ নভেম্বর ২০২৪ ০০ : ৩০Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: কোচিং করাতে চান অ্যাঞ্জেল ডি মারিয়া। বুট জোড়া পুরোদস্তুর তুলে রাখার পর কোচিং করাবেন বলে স্থির করেছেন। সেই কারণেই কোচিং নিয়ে পড়াশোনাও শুরু করে দিয়েছেন তিনি। 

 বড় টুর্নামেন্টের ফাইনালে ডি মারিয়ার গোল করার নজির রয়েছে। নীল-সাদা জার্সিধারীদের উইঙ্গার এক সাক্ষাৎকারে নিজের ভবিষ‍্যৎ নিয়ে ঈঙ্গিত দিয়েছেন। সেখানেই কোচিংয়ে আসার কথা বলেছেন। 

২০২২ সালে কাতারে আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হয়। সেই জয়ে ডি মারিয়ার অবদান রয়েছে। ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালে ডি মারিয়া গোলও করেন। গত বারের কোপা আমেরিকা ফাইনালে ডি মারিয়ার গোলেই ব্রাজিলকে হারিয়ে দক্ষিণ আমেরিকার সেরা দল হয়েছিল মেসির দেশ। এবারের কোপা আমেরিকার পরই তিনি স্থির করে নেন ফুটবলকে বিদায় জানাবেন। 

রিয়াল মাদ্রিদ, ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেড, পিএসজির হয়ে অতীতে খেলেছেন। এখন  বেনফিকার হয়ে খেলছেন।  বেনফিকার হয়ে ১৪ ম‍্যাচে পাঁচ গোল করে ফেলেছেন তিনি। উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো  মাদ্রিদের বিরুদ্ধে ৪-০ গোলে জিতেছিল বেনফিকা। সেই ম্যাচেও গোল করেছিলেন মারিয়া। 


ক্লাঙ্ক মিডিয়ায় প্রকাশিত এক সাক্ষাৎকারে মারিয়াকে বলতে শোনা গিয়েছে, ''কোচ হওয়ার জন‍্য আমি কোর্স করছি। যদি প্রয়োজন হয়, এটা ভেবে করছি। ৩০ বছর বয়স থেকে আমি ফুটবলকে ভিন্নভাবে দেখতে শুরু করেছি ও বিশ্লেষণ করছি। কেবল খেলোয়াড়ের দিক থেকেই নয়, একজন কোচের দৃষ্টিভঙ্গি থেকে খেলা বিশ্লেষণ করছি। আমি জানি, কোচিং করানো অনেক বেশি কঠিন। কারণ এটা অনেক বেশি শ্রমসাধ্য ও প্রচুর সময় দিতে হয়। খেলোয়াড় অনুশীলন করে বাড়ি চলে যায়। কোচকে খেলা নিয়ে চিন্তাভাবনা করতে হয় সারাদিন।''

বেনফিকা ক্লাবের সঙ্গে মারিয়ার চুক্তির মেয়াদ ২০২৫ সালের জুন পর্যন্ত। ডি মারিয়া বলছেন, ''যখন অবসর নেব, পরিবারের সঙ্গে সময় কাটাব। তারপর কোচিং শুরু করব।'' 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া