সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৯ নভেম্বর ২০২৪ ০০ : ১০Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরত দেব বর্মা। মৃত্যুকালে বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। ত্রিপুরার রাজ পরিবারের বংশধরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সূচিত্রা কন্যা। মঙ্গলবার সকাল ন'টায় দক্ষিণ কলকাতার নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ভরত দেব বর্মা।
এদিন সকালে শরীরে অস্বস্তিবোধ করেন ভরতবাবু। দ্রুত খবর যায় ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে, সেখান থেকে অ্যাম্বুলেন্স আসার আগেই সব শেষ। বাবাকে হারালেন মুনমুনের দুই কন্যা রিয়া ও রাইমা সেন।
ত্রিপুরার রাজ পরিবারের ছেলে ছিলেন ভরত দেব বর্মা। কোচবিহারের রাজকুমারী ছিলেন তাঁর মা ইলা দেবী। এমনকি পরিবারের অন্যান্য সদস্যরাও অন্যান্য রাজ্যের রাজ পরিবারের সঙ্গে যুক্ত। অভিনেত্রী মুনমুন সেনকে ১৯৭৮ সালে বিয়ে করেছিলেন ভরত দেব বর্মা। খোদ সুচিত্রা সেন দাঁড়িয়ে থেকে দুজনের বিয়ে দেন। এরপর থেকেই সুখে-দুঃখে একসঙ্গে পথ চলা শুরু। অভিনয় থেকে রাজনীতির ময়দানে প্রবেশে মুনমুন পাশে পেয়েছিলেন ভরতকে। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মঙ্গলবার আর শেষরক্ষা হল না। তাঁদের ৪৬ বছরের দাম্পত্যে এদিন ইতি পড়ল।
এদিন স্বামীর শেষযাত্রায় মুনমুন সেন বলেন, "মনে হচ্ছে জীবন ওলটপালট হয়ে গেল। কাছের মানুষকে হারানোর যন্ত্রণা বলে বোঝানো যায় না। আজ শোকের সীমানা নেই।" জানা যাচ্ছে, কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে ভরত দেব বর্মার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি