বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | পারথে বৃষ্টির মধ্যে একনাগাড়ে প্র্যাকটিস কোহলির, সোশ্যাল মিডিয়া ভাইরাল

Sampurna Chakraborty | ১৯ নভেম্বর ২০২৪ ০০ : ০৪Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: পারথের অপটাস স্টেডিয়ামে তখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। ভারতীয় দলের প্র্যাকটিস বন্ধ। কিন্তু নেটে অনুশীলন চালিয়ে যান বিরাট কোহলি। মঙ্গলবার এই স্টেডিয়ামে প্রথম প্র্যাকটিস করে ভারতীয় দল। অনুশীলনের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্র্যাকটিস করছিলেন ভারতের ব্যাটাররা। তারমধ্যে ছিলেন কোহলিও। কিন্তু বৃষ্টির তেজ বাড়তে থাকায় প্র্যাকটিস বন্ধ করতে হয়। তবে থামতে রাজি ছিলেন না বিরাট। বৃষ্টির মধ্যেও নেটে ব্যাট করছিলেন। কিন্তু আবহাওয়া অবনতি হওয়ায় বাকি সতীর্থদের সঙ্গে ড্রেসিংরুমে যেতে বাধ্য হন। কোহলির এই দায়বদ্ধতার প্রশংসায় সোশ্যাল মিডিয়া। এই ঘটনার কথা নিজের এক্স হ্যান্ডেলে প্রথম জানান পারথে উপস্থিত এক ভারতীয় সাংবাদিক।তারপরই এই ঘটনা নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে। একের পর এক প্রশংসা ভেসে আসে। বিরাটের একাগ্রতা, দায়বদ্ধতায় মুগ্ধ ভক্তরা। 

কোহলির ফর্মে ফেরার বিষয়ে আশাবাদী ক্রিকেট বিশেষজ্ঞরা। অতীত রেকর্ডের ভিত্তিতে, সুনীল গাভাসকরের ধারণা, অস্ট্রেলিয়ার মাটিতে হারানো ফর্ম খুঁজে পাবেন বিরাট। বিশেষ করে পারথ এবং অ্যাডিলেডে‌ তাঁর সাফল্যের উল্লেখ করেন। গাভাসকর বলেন, 'নিউজিল্যান্ড সিরিজে রান না পাওয়ায় ওর খিদে থাকবে। অ্যাডিলেড টেস্টে যেখানে দ্বিতীয় ইনিংসে আমরা ৩৬ রানে অলআউট হয়ে যাই, সেখানে প্রথম ইনিংসে কোহলি ৭০ রান করেছিল। ওখানে ও ধারাবাহিকভাবে ভাল খেলেছে। তার আগে পারথে দুর্দান্ত শতরান করে। তাই ওর আত্মবিশ্বাস ভাল জায়গায় থাকবে। তবে শুরুতে অবশ্যই ভাগ্যের সাহায্য দরকার। ও শুরুটা ভাল করতে পারলে, বড় রান পাবে।' শুক্রবার ভারতীয় সময় সকাল ৭.৫০ মিনিটে শুরু প্রথম টেস্ট। সবার নজর থাকবে কোহলির দিকে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া