বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ২০১৪ বর্ডার-গাভাসকর ট্রফিতে কোহলিকে কে মোটিভেট করেছিল জানেন? রহস্য ফাঁস করলেন অজি স্পিনার

Sampurna Chakraborty | ১৯ নভেম্বর ২০২৪ ২৩ : ২৫Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ২০১৪ বর্ডার-গাভাসকর ট্রফিতে অ্যাডিলেড টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেকেই জোড়া শতরান করেন বিরাট কোহলি। নাথান লিয়নকে পিটিয়ে ছাতু করেন। বাংলাদেশ এবং নিউজিল্যান্ড সিরিজে ব্যর্থতার পর অস্ট্রেলিয়ার মাটিতে পঞ্চম টেস্ট সিরিজ খেলবেন তারকা ক্রিকেটার। তবে এবার সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি তিনি। ফর্মের ধারেকাছে নেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র সংগ্রহ করার চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার সামনে। বিরাটের সঙ্গে লিয়নের লড়াই দেখার মতো হবে। সম্প্রতি ঘরের মাঠে স্পিনের বিরুদ্ধে ডাহা ব্যর্থ বিরাট। কিন্তু অজি স্পিনারের বিরুদ্ধে তাঁর রেকর্ড ভাল। ৩২ ইনিংসে তাঁর সংগ্রহ ৫২৯ রান। গড় ৭৫.৬। বর্ডার-গাভাসকর ট্রফির প্রাক্কালে দশ বছর আগের অ্যাডিলেড টেস্টের স্মৃতি ভাগ করে নেন অজি তারকা। জানান, নিজের ফোরহ্যান্ডের সঙ্গে কীভাবে রজার ফেডেরারের তুলনা টানেন কোহলি। 

নাথান লিয়ন বলেন, '২০১৪ অ্যাডিলেড টেস্টের কথা আমার মনে আছে, যেখানে জোড়া ইনিংসেই বিরাট শতরান করে। ও আমার বলে খুব স্বচ্ছন্দে ব্যাট করছিল। নন স্ট্রাইকার এন্ডে এসে বারবার ফেডেরারের নাম নেয়। আমি ভাবছিলাম, কেন ও এটা করছে। কিন্তু ও একনাগাড়ে করতে থাকে। প্রত্যেকবার নন স্ট্রাইকিংয়ে গেলেই বলছিল ফেডেরার, ফেডেরার। আমি ওকে বলি, আমি জানি না আমি ভুল কিনা, তবে তুমি নিজেকে ফেডেরার ভাবলে আমরা ভুল খেলা খেলছি। তার উত্তরে ও বলে, না না, আমার ফোরহ্যান্ড সুন্দর।' আরও একটা হাড্ডাহাড্ডি সিরিজের আগে পুরোনো কথা মনে করিয়ে দেন লিয়ন। ২০১৪ অস্ট্রেলিয়া সফর বিরাটের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। ৬৯২ রান করেন। গড় ৮৬.৫০। সর্বোচ্চ রান ১৬৯। সিরিজের মাঝপথে টেস্ট থেকে অবসর ঘোষণা করেন এমএস ধোনি। নেতৃত্ব পান কোহলি। নতুন দিশায় এগোয় ভারতীয় ক্রিকেট। তাঁর অধিনায়কত্বে ৪০টি টেস্ট জেতে ভারত। বিদেশের মাঠে উন্নতি করে। তবে বর্তমানে সময়টা ভাল যাচ্ছে না কোহলির। চলতি বছর ১৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলে তাঁর রান ৪৮৮। গড় ২০.৩৩। দুটো অর্ধশতরান। কোনও শতরান নেই। এবার ভাগ্যের চাকা ঘোরানোর চ্যালেঞ্জ তারকা ক্রিকেটারের সামনে। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া