সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'সে পুরুষই নয়, যার মনে আঘাত লাগে না'- আন্তর্জাতিক পুরুষ দিবসে সমাজ বদলানোর বার্তায় আর কী বললেন অভিনেতা রাহুল দেব বসু?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৯ নভেম্বর ২০২৪ ২৩ : ১৭Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: প্রতিবছর ১৯ নভেম্বর সারা বিশ্ব জুড়ে পালন করা হয় বিশ্ব পুরুষ দিবস। এই দিনটি সেই সমস্ত পুরুষদের জন্য বিশেষ যারা প্রতিনিয়ত নিজের দায়িত্ব পালন করার জন্য কঠোর পরিশ্রম করে চলেছেন। পুরুষদের আবেগ, অনুভূতি নিয়ে সচরাচর কথা ওঠে না। সমাজের চিরাচরিত ভাবনা থেকে পুরুষ জাতিকে কঠোর হওয়ার তকমা দেওয়া হয়েছে। কিন্তু এখন সময়ের সঙ্গে বদলাচ্ছে বস্তাপচা ধারণা। পুরুষের চোখেও যে জল আসে, তাদের মন খারাপের অধিকার আছে, এবার এই কথা সমাজ মাধ্যমে নিজের মতো করে তুলে ধরলেন অভিনেতা রাহুল দেব বসু। 

 


সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাগ করে পুরুষ দিবস নিয়ে কিছু কথা হিন্দিতে বলতে শোনা যায় রাহুলকে। তিনি বলেন, "আমরা এমন একটি সমাজে বড় হয়ে উঠি যেখানে ছেলেরা কাঁদে না, ছেলেদের আবেগ বোঝার মতো কেউ নেই। ছোট থেকে একটি ছেলেকে না কাঁদার পরামর্শ দেওয়া হয়, যার ফলে সেই ছেলেটি ছোট থেকেই আবেগকে দমন করতে শিখে যায়। পরবর্তী জীবনে কঠিন সময়ের সম্মুখীন হয়েও আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখে যায় সেই ছেলেটি। ছেলেদের কাঁদতে নেই, সবার সামনে ভেঙে পড়তে নেই, প্রজন্মের পর প্রজন্ম এই কথাটি ছেলেদের মনে প্রভাবিত হয়।"


রাহুলের কথায়, "ছেলেরা কাঁদে, তাঁদের মনেও আঘাত লাগে। সমাজ বদলাচ্ছে। তাই এই চিরাচরিত ধারণাগুলো এবার বদলানো উচিৎ। প্রতিটি ছেলের মনের অনুভূতিগুলো প্রকাশ করাটা দরকার। কারণ সে পুরুষ নয়, যার একটুও কষ্ট হয় না।" এই ভিডিওর শেষে পুরুষ দিবসের শুভেচ্ছা জানাতেও ভোলেন না রাহুল। তাঁর এই পোস্ট অনুরাগীদের ইতিবাচক মন্তব্যে ভরে গিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া