বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৯ নভেম্বর ২০২৪ ২২ : ৫৩Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ভারতের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর পাহাড়প্রমাণ ভুলে মালয়েশিয়ার বিরুদ্ধে গোল হজম করতে হয়েছে ভারতকে। পাঞ্জাবতনয়ের গোল হজম করা দেখে ফুটবলপাগলরা 'গেল গেল' রব তুলছেন। মোহনবাগানের গোলরক্ষক বিশাল কাইথকে এখনই সুযোগ দেওয়ার দাবি উঠেছে। গুরপ্রীতকে খুব কাছ থেকে দেখা প্রাক্তন গোলকিপার তনুময় বসু বলছেন, ''এতটা পরিণত হওয়ার পরে এভাবে গোল খাওয়া উচিত হয়নি ওর।''
তনুময়ের সঙ্গে সহমত পোষণ করে এশিয়ান অল স্টার-খ্যাত গোলকিপার অতনু ভট্টাচার্য বলছেন, ''নিঃসন্দেহে খুব বাজে গোল হজম করেছে। তবে একই ভুল দ্বিতীয়বার আর করবে না গুরপ্রীত।''
গুরপ্রীতের চওড়া হাত বহুবার ভারতকে বাঁচিয়েছে। আবার দৃষ্টিকটূ ভাবে গোল হজম করায় গুরপ্রীত ডুবিয়েছেন দলকে। ইস্টবেঙ্গল-ইউনাইটেড স্পোর্টস ম্যাচের কথা এখনও মনে রয়েছে ফুটবলপাগলদের। কর্নার থেকে হেডে গোল করার জন্য ইউনাইটেডের পেনাল্টি বক্সে উঠে গিয়েছিলেন গুরপ্রীত। সেই সুযোগে কেন ভিনসেন্ট সাপের মতো এঁকেবেঁকে দৌড়ে ইস্টবেঙ্গলের জালে বল জড়়িয়ে দিয়েছিলেন। লাল-হলুদ আর গোল শোধ করতে পারেনি।
এহেন গুরপ্রীতই আবার কাতারের বিরুদ্ধে ভারতের পরিত্রাতা হয়ে ধরা দিয়েছিলেন। কাতারের ফুটবলারদের গোলাগুলি সামলেছিলেন একার হাতে। ভারত ম্যাচ গোলশূন্য ড্র রাখতে সক্ষম হয়। গুরপ্রীতকে খুব ভাল করে চেনেন দুই প্রাক্তন গোলকিপার। ইস্টবেঙ্গলে সই করার আগে তনুময় বসুর কাছে সাত বছর ছিলেন গুরপ্রীত। আর ইস্টবেঙ্গলে পাঞ্জাবতনয়ের গোলকিপিং কোচ ছিলেন স্বয়ং অতনু। সেদিক থেকে দু'জনেই গুরপ্রীতের গুরু। তনুময় বলছেন, ''মালয়েশিয়ার বিরুদ্ধে হতশ্রী গোল খাওয়ায় অনেকেই বিশাল কাইথের কথা বলছেন ঠিকই। কিন্তু আমি বলব, এখনই গুরপ্রীতকে টপকে বিশাল কাইথকে জায়গা দেওয়ার সময় আসেনি। গুরপ্রীতের ফ্লেক্সিবিলিটি এখনও অনেক ভাল। অনেক অভিজ্ঞও বটে।''
ইস্টবঙ্গলে খেলার সময়ে জাতীয় দলের তারকা গোলকিপারের কোচ ছিলেন অতনু ভট্টাচার্য। তিনি বলছেন, ''বলের বাউন্সটাই তো বুঝতে পারল না। আমরা গোলকিপাররা শূন্যের বল হাত দিয়ে ধরা অনুশীলন করি। কিন্তু হেড দেওয়া প্র্যাকটিস করি না। ফলে ম্যাচের মধ্যে এমন পরিস্থিতি তৈরি হলে ভুল হওয়াটাই স্বাভাবিক।''
অতনুর পরামর্শ হেড না দিয়ে হ্যান্ড বল করা উচিত ছিল গুরপ্রীতের। তনুময় আবার বলছেন, ''জাজমেন্টে বড় ভুল হয়েছে গুরপ্রীতের। তবে গোলকিপার মাত্রই ভুল হবে। আর ভুল হলে সমালোচনাও হবে। তবে এই ভুল দ্বিতীয়বার করবে না গুরপ্রীত। আসলে একটা পজিশনে দীর্ঘদিন ধরে খেলতে খেলতে অতিরিক্ত আত্মবিশ্বাস এসে যায়। সেই থেকেই পরিস্থিতির বিচার করতে ভুল হয়ে যায়।''
গুরপ্রীতের একসময়ের সতীর্থ সন্দীপ নন্দী নিজের ফুটবলজীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরছেন। রাজস্থান ইউনাইটেডের গোলকিপিং কোচ বলছেন, ''আমি যখন জাতীয় দলের হয়ে খেলতাম, তখন বিশ্রী গোল খায়নি। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে আমাকে প্রথম একাদশে রাখা হত না। গুরপ্রীত কি এই প্রথমবার বিশ্রী গোল হজম করল? মালয়েশিয়ার বিরুদ্ধে অ্যান্টিসিপেশনেই গন্ডগোল করে ফেলল। আউটিংয়ের উদ্দেশ্যটা ঠিক ছিল কিন্তু বলের বাউন্স বিচার করতে পারেনি। অ্যান্টিসিপেশন, জাজমেন্ট এগুলো দিয়েই তো এখজন গোলকিপারকে বিচার করা হয়।''
গুরপ্রীতের মতো অতীতে অতনুও এগিয়ে এসে বল বিপন্মুক্ত করেছেন। তিনি বলছেন, ''এশিয়ান গেমসের মতো টুর্নামেন্টে আমি মাঝমাঠে গিয়ে বল মেরেছি।'' তবে শিষ্যের গোল খাওয়া নিয়ে গুরু বলছেন, ''বলটা শূন্যে ছিল। ওকে যে কেউ তাড়া করছিল এমন নয়। আরেকটু অপেক্ষা করলেই পারত।''
কিন্তু এই ফ্রেন্ডলি ম্যাচেও কি বিশাল কাইথ জায়গা পেতে পারেন না? তাহলে আর কবে গোল আগলাবেন তিনি? এই ধরনের আন্তর্জাতিক ম্যাচ খেলিয়েই তো আরেকজন গোলকিপারের আত্মবিশ্বাস বাড়ানো সম্ভব। তনুময় বলছেন, ''প্রত্যেক কোচেরই নিজস্ব চিন্তাভাবনা থাকে। আমার মনে হয় মানোলো জিততে চাইছেন। তাই প্রথম একাদশের খেলোয়াড়দেরই নামাচ্ছেন। তবে রিজার্ভ বেঞ্চ পরীক্ষা করে নিতেও পারতেন মানোলো।''
অতনু মনে করেন, বিশাল কাইথকে সুযোগ দেওয়ার এটাই আদর্শ সময়। তিনি বলছেন, ''বিশাল এখন ভাল খেলছে। ওকে তৈরি করে নেওয়া উচিত। আর এই ধরনের প্রীতি ম্যাচেই তো পরীক্ষা করবে। বিশালকে না নিয়ে ওর সঙ্গে অন্যায়ই করা হচ্ছে।'' গুরপ্রীতের গোল হজম করা দেখার পরে উত্তাল দেশের ফুটবলমহল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি