বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৯ নভেম্বর ২০২৪ ২২ : ৩৩Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আর দু'দিন পরই শুরু বর্ডার-গাভাসকর ট্রফি। অ্যাশেজের পর টেস্ট সিরিজের মধ্যে ভারত-অস্ট্রেলিয়ার লড়াই ক্রমশ এক অন্য মাত্রা পাচ্ছে। সম্প্রতি শেষ দুই সফরে আধিপত্য দেখায় টিম ইন্ডিয়া। তবে এবার পরিস্থিতি আলাদা। নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের পর অস্ট্রেলিয়া সফরে গিয়েছে ভারতীয় দল। তাই এবার যথেষ্ট নড়বড়ে লাগছে। সবার নজর বিরাট কোহলি, যশপ্রীত বুমরার দিকে থাকবে। কঠিন সিরিজ শুরুর আগে ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা রাখায় চেষ্টা করা হচ্ছে। তারই প্রক্রিয়াস্বরূপ, একটি মজার সেশন রাখা হয়। সেখানে তাঁদের কেরিয়ার নিয়ে একটি প্রশ্ন করা হয়। বিরাট কোহলিকে অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর সেরা শতরানের কথা জিজ্ঞেস করা হয়। প্রশ্ন করেন মহম্মদ সিরাজ। তার জবাবে বিরাট বলেন, '২০১৮-১৯ মরশুমে পারথে করা ১০০ রান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমার সেরা ইনিংস। টেস্ট ক্রিকেটে আমার খেলা সবচেয়ে কঠিন পিচ ছিল। সেই সফরে শতরান বড় প্রাপ্তি।' কোহলির এই উত্তরে অভিভূত মহম্মদ সিরাজ এবং সরফরাজ খান। তারকা ক্রিকেটারের দিকে তাকিয়ে দু'জনেই বলে ওঠেন, 'লেজেন্ড লেজেন্ড।' পাঁচ ম্যাচের সিরিজ শুরুর প্রাক্কালে কোহলিতে মগ্ন দুই তরুণ।
এদিকে বিভিন্ন মতামত দিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সঞ্জয় মঞ্জরেকর মনে করেন, তাঁকে আউট করার জন্য যে বিভিন্ন ট্যাকটিক্স নেবে অস্ট্রেলিয়ান বোলাররা, সেটা ভাল করেই জানেন কোহলি। এই প্রসঙ্গে মঞ্জরেকর বলেন, 'আমার মনে হয়, বিরাট জানে ওকে নিয়ে কী পরিকল্পনা সাজাবে অজিরা। অফস্টাম্পের বাইরে বল দেবে। তবে ইদানিং ও অফস্টাম্পের বাইরের বল ছেড়ে দেয়। অস্ট্রেলিয়া ওর শরীর লক্ষ্য করে বল করতে পারে। কারণ ও ফরোয়ার্ড খেলতে পছন্দ করে। এই স্ট্রাটেজি নিউজিল্যান্ড সাফল্যের সঙ্গে ব্যবহার করেছে।' ভারতের প্রাক্তনী আরও মনে করেন, অফস্টাম্পের বাইরের বলে খুব বেশি ফোকাস করা যাবে না বিরাটের। সমস্ত ফোকাস সেদিকে সরে গেলে হ্যাজেলউডের মতো বোলাররা কোহলির মিডল স্ট্যাম্প টার্গেট করবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি