বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৯ নভেম্বর ২০২৪ ২১ : ৪৭Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: টেনিসকে গুডবাই জানানোর প্রস্তুতি নিচ্ছেন রাফায়েল নাদাল। ডেভিস কাপ ফাইনালের পর কোর্টকে চিরতরে বিদায় জানাবেন। পেশাদার টেনিস খেলোয়াড় হিসেবে শেষবার রাফার হাতে ব়্যাকেট দেখে আবেগতাড়িত হয়ে পড়বে বিশ্বের ক্রীড়াপ্রেমীরা। তাঁর বিদায় যন্ত্রণা দেবে ভক্তদের। এমনকি স্প্যানিয়ার্ডের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীরাও কষ্ট পাচ্ছেন। কোর্টে নাদালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল রজার ফেডেরার। একসময় সেরার লড়াইকে একে অপরকে ছাপিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালান দুই কিংবদন্তি। কিন্তু রাফার বিদায়বেলায় আবেগ চেপে রাখতে পারলেন না সুইস তারকা। নাদালের সঙ্গে সমস্ত অভিজ্ঞতা তুলে ধরলেন নিজের এক্স হ্যান্ডেলে। সেখানে টেনিস কোর্টে প্রথমবার মুখোমুখি হওয়া থেকে দুই তারকার বিভিন্ন সাক্ষাতের উল্লেখে করা আছে।
রজার ফেডেরার লেখেন, 'ভামোস রাফায়েল নাদাল। তুমি টেনিস থেকে গ্র্যাজুয়েট হওয়ার প্রস্তুতি নিচ্ছ। আমি আবেগতাড়িত হয়ে পড়ার আগে কিছু জিনিস তোমাকে বলতে চাই। আমি যত না তোমাকে হারিয়েছি, তার থেকে অনেক বেশি তুমি আমাকে হারিয়েছ। তুমি আমাকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ করেছ, যা অন্যান্যরা করতে পারেনি। ক্লে কোর্টে মনে হতো আমি তোমার বাগানে ঢুকে পড়েছি। আমাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করেছ তুমি। তুমি আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছ। এমনকী যার ফলস্বরূপ আমি নিজের ব়্যাকেটের সাইজ বদলে ফেলতে বাধ্য হই। আমি কুসংস্কারে বিশ্বাসী নই। কিন্তু তুমি আমাকে ভাবতে বাধ্য করেছ। তুমি ম্যাচের আগে যা যা করতে, নিজের জলের বোতলগুলো সামনে জড়ো করা, চুল বেঁধে নেওয়া, অন্তর্বাস ঠিক করে নেওয়া, গোপনে আমি সবকিছুই পছন্দ করতাম। কারণ তুমি অনন্য ছিলে। তোমার জন্য খেলাটা আমি আরও উপভোগ করেছি।'
২০০৪ সালে কেরিয়ারে প্রথমবার শীর্ষস্থান দখল করেন ফেডেরার। ক্লাউড নাইনে ছিলেন। কিন্তু তাঁকে বাস্তবের মাটিতে টেনে নামান স্প্যানিশ তারকা। সেই অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন। একইসঙ্গে তুলে ধরেন নাদালের সঙ্গে কোর্টের শেষ স্মৃতি। ফেডেরার বলেন, '২০০৪ অস্ট্রেলিয়ান ওপেনের পর আমি প্রথমবার একনম্বর স্থান দখল করি। আমার মনে হয়েছিল আমি সবার ওপরে। তাই ছিলামও। কিন্তু দু'মাস পরে মায়ামিতে কোর্টে লাল হাত কাটা টি-শার্ট পরে, হাতের পেশি দেখিয়ে তুমি প্রবেশ করলে, এবং আমাকে অনায়াসে হারালে। তোমার সম্পর্কে যা শুনছিলাম, সত্যি প্রমাণিত হল। আমরা দু'জনেই তখন কেরিয়ার শুরু করছিলাম। ২০ বছর পরে বলতে বাধ্য হচ্ছি, তোমার সাফল্যকে কুর্নিশ জানাতেই হবে। ১৪ বার ফরাসি ওপেন জয়। তুমি স্পেনকে গর্বিত করেছ। গোটা টেনিস বিশ্বকে গর্বিত করেছ। আমি একসঙ্গে ভাগ করে নেওয়া স্মৃতিগুলোর কথা ভাবি। একসঙ্গে খেলার দিনগুলো। কেপ টাউনে ৫০,০০০ ফ্যানের সামনে খেলা। ২০১৬ সালে মালোরকায় রাফা নাদাল অ্যাকাডেমির উন্মোচনে আমাকে আমন্ত্রণ জানার জন্য তোমার কাছে কৃতজ্ঞ। বিশ্বের বাচ্চাদের কাছে তুমি আদর্শ। আমাদের ছেলেমেয়েরা তোমার অ্যাকাডেমিতে ট্রেনিংয়ের সুযোগ পাওয়ায় আমি এবং আমার স্ত্রী মিরকা খুশি। ওরা ওখান থেকে অনেক কিছু শিখেছে। অবশ্য আমি সসময় একটা ভয়ে থাকতাম। ভাবতাম আমার বাচ্চারাও হয়তো বাঁ হাতি হয়ে যাবে। ২০২২ লন্ডন লেভার কাপের উল্লেখ করতেই হবে। আমার শেষ ম্যাচ। সেখানে আমি তোমাকে পাশে পেয়েছি। আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, ডাবলস পার্টনার হিসেবে। সেদিন তোমার সঙ্গে কোর্ট ভাগ করে নেওয়া, তারপর চোখের জলে ভেসে যাওয়া আমার কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্তগুলোর মধ্যে জায়গা পাবে। জানি তোমার মহাকাব্যিক কেরিয়ারের শেষপর্বে তুমি ফোকাস করছ। শেষ হলে আমরা কথা বলব। বর্তমানে আমি তোমার পরিবার এবং দলকে অভিনন্দন জানাতে চাই। যারা তোমার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আমি তোমাকে জানাতে চাই, তোমার পুরোনো বন্ধু সবসময় তোমার পাশে আছে। এরপর তুমি যা করবে, তাতেও পাশে পাবে। একজন ফ্যান হিসেবে তোমার ভাল চাই।' রাফাকে লেখা এই লম্বা চিঠিতে একরাশ আবেগ ঢেলে দিয়েছেন রজার ফেডেরার। কোর্টে সবসময় তুল্যমূল্য লড়াই হয়েছে দু'জনের মধ্যে। কিন্তু অন্তরালে এত গাঢ় বন্ধুত্ব, একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালবাসা লুকিয়ে ছিল, সেটা জানা গেল রাফার বিদায়বেলায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি