বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | শুভমান গিলের পর ফের ধাক্কা, অনুশীলনে চোট পেলেন ভারতের তারকা ব্যাটার

Kaushik Roy | ১৯ নভেম্বর ২০২৪ ২১ : ৩৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: আগামী শুক্রবার থেকে শুরু বর্ডার-গাভাসকার ট্রফির আগে আবারও ইনজুরির মুখে ভারতীয় ক্রিকেট দল। মঙ্গলবার ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল গলার কাছে চোট পেয়েছেন বলে জানা গিয়েছে। প্রথম টেস্টের আগে ওয়াকায় অনুশীলন করছে ভারতীয় ক্রিকেট দল। জানা গিয়েছে, মঙ্গলবার নেট সেশন চলাকালীন গলার কাছে বলের আঘাত পান জয়সওয়াল। ইতিমধ্যেই শুভমান গিলের আঙুলের চোট এবং অধিনায়ক রোহিত শর্মার প্রথম টেস্ট মিসের খবরে দুশ্চিন্তায় রয়েছে ভারতীয় শিবির। পাঁচ ম্যাচের এই হাই-ভোল্টেজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ২২ নভেম্বর পার্থের অপটাস স্টেডিয়ামে। এই পরিস্থিতিতে আরও চোটের খবর সামনে এলে বড় ধাক্কা হতে পারে ভারতের জন্য।

 

 

তবে এক রিপোর্টে জানানো হয়েছে, এদিন ওয়াকায় অনুশীলন চলাকালীন ফিল্ডিং করার সময় যশস্বী জয়সওয়াল পিঠে বলের আঘাত পান। তবে গুরুতর কোনও ক্ষতি হয়নি। আঘাত পাওয়ার পরও তিনি নেট সেশনে ব্যাটিং চালিয়ে যান এবং প্রায় ৩৫ মিনিট ব্যাট করেন। ফলে, মনে করা হচ্ছে তিনি প্রথম টেস্টে মাঠে ফিট হয়েই মাঠে নামতে পারেন। প্রথম টেস্টের আগে গিলের চোট ভারতের জন্য বড় উদ্বেগের কারণ। সিরিজের প্রথম টেস্টে তাঁর খেলা নিয়ে এখনও সংশয় রয়েছে। ভারতীয় দলের ওপেনিং লাইনআপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের দায়িত্ব রয়েছে যশস্বী জয়সওয়ালের ওপর। অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকার ট্রফি ধরে রাখার লক্ষ্যে ভারতীয় দল মরিয়া।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া