বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৯ নভেম্বর ২০২৪ ২০ : ৪২Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিংয়ের মধ্যে মতের অমিল ছিল। রিকি পন্টিং তাঁর দেশের খেলোয়াড়দের দ্বারা প্রভাবিত হতেন। সেই মতো দল গড়তে চাইতেন। কিন্তু সৌরভ তা মানতেন না। দিল্লি ক্যাপিটালসের অন্দরমহলের কথা প্রকাশ করলেন মহম্মদ কাইফ। যিনি দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফ ছিলেন একসময়ে।
দিল্লি ক্যাপিটালস এবার অবশ্য নতুন কোচিং স্টাফ নিয়োগ করেছে। রিকি পন্টিং ফ্র্যাঞ্চাইজি বদলেছেন। দিল্লি ক্যাপিটালসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দায়িত্ব বদলেছে।
মহম্মদ কাইফ সোশ্যাল মিডিয়ায় পুরনো প্রসঙ্গ উত্থাপ্পন করে বলছেন, ''আমার মনে হয় সামি নিজেও স্বীকার করবে ও আরও ভাল করতেই পারত। দলটাকে আমরাই তৈরি করেছিলাম। পন্টিং, সৌরভ আর আমি মিলে তৈরি করেছিলাম। একটা সময় এরকম মনে হত, কাকে আমরা বসাব। অজিঙ্ক রাহানে, অশ্বিন, ইশান্ত শর্মা, এমনকী হেটমায়ারেরও জায়গা হত না।''
শিখর ধাওয়ানকে দলে নেওয়া নিয়ে পন্টিং ও সৌরভ বিপরীত মেরুতে অবস্থান করেছিলেন। সৌরভ তখন দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট ছিলেন। হায়দরাবাদ থেকে শিখর ধাওয়ানকে দিল্লিতে আনতে চেয়েছিলেন সৌরভ। তিনি বলেছিলেন, ''এবার আমাদের দেশীয় প্লেয়ারদের উপরে জোর দিতে হবে।'' কিন্তু রিকি পন্টিং তা মনে করতেন না। পন্টিংকে অন্যরকম বুঝিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। পন্টিংও তা মেনে নিয়ে ধাওয়ানকে দলে নিতে চাননি। কাইফ বলছেন, ''শিখর ধাওয়ানকে দলে নেওয়ার ব্যাপারে গাঙ্গুলি একপ্রকার নিশ্চিত ছিল। পন্টিং মেনে নেয়নি। পন্টিং মনে করত, ওর কেরিয়ার শেষ হয়ে গিয়েছে। পন্টিং একদিক দিয়ে ঠিক ছিল, কারণ টেস্ট দল থেকে বাদ পড়েছিল ধাওয়ান। কিন্তু আমরা বুঝিয়েছিলাম, ধাওয়ান বিশ্বস্ত প্লেয়ার। এক মরশুমে ৫০০ রান করতে পারে ধাওয়ান।''
কাইফ জানান ডেভিড ওয়ার্নার হয়তো পন্টিংকে প্রভাবিত করেছিল। সানরাইজার্স হায়দরাবাদে ওয়ার্নারের ব্যাটিং পার্টনার ছিলেন ধাওয়ান। কাইফ বলছেন, ''ডেভিড ওয়ার্নার হায়দরাবাদে ছিল। আমার মনে হয়, ধাওয়ানকে দলে নেওয়া নিয়ে ওয়ার্নার হয়তো পন্টিংকে প্রভাবিত করতে পারে। পন্টিংকে ওয়ার্নার হয়তো বলেছিল, ধাওয়ান এখন আর সেরা প্লেয়ার নয়। কিন্তু সৌরভ ও পার্থ জিন্দাল ধাওয়ানের পাশে দাঁড়ান। তার পরে দিল্লিতে আনা হয় ধাওয়ানকে। ভারতীয় তারকা প্রমাণ করেছিল সৌরভের সিদ্ধান্ত সঠিক ছিল।'' ধাওয়ান তিন মরশুমে দিল্লির হয়ে পাঁচশোর বেশি রান করেন।
২০১৯, ২০২০ এবং ২০২১ সালে ধাওয়ানের রান ছিল যথাক্রমে ৫২১, ৬১৮ এবং ৫৮৭। সৌরভ-পন্টিংরাও দিল্লিতে আলোর সন্ধান দিতে পারেননি। আসন্ন আইপিএলে কী হয়, সেটাই দেখার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি