বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৯ নভেম্বর ২০২৪ ১৯ : ৩৮Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: সামিকে অস্ট্রেলিয়া পাঠাও, ভারতকে বাঁচাও। বঙ্গপেসারের কোচ বদরুদ্দিন সিদ্দিকি এই বার্তাই দিলেন। ভারতের নির্বাচকদের কানে কি পৌঁছল সামির কোচের এহেন বার্তা?
রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রত্যাবর্তন ঘটে সামির। ৪৩.২ ওভার হাত ঘুরিয়ে এই পেসার সাতটি উইকেট তুলে নেন। কোথাও মনে হয়নি সামি একবছর মাঠের বাইরে ছিলেন। বদরুদ্দিন বলছেন, ''সামিকে দেখে কোনও সময়ের জন্যই মনে হয়নি, ও একবছর ক্রিকেট থেকে দূরে ছিল। সামি নিজে খুব সৎ। যতক্ষণ ও খেলার মতো ফিট হয়নি, ততক্ষণ দলে ঢোকার চেষ্টাও করেনি। হয়তো আগেও দলে ঢুকতে পারত। কিন্তু সামি সেটা করতে চায়নি। তিলে তিলে ও নিজের সুনাম গড়ে তুলেছে। বড় বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এমন কিছু সামি করবে না, যার জন্য ওর ভাবমূর্তি নষ্ট হবে। বড় বোলারকে সব জায়গায় নিজেকে প্রমাণ করতে হয়।''
অস্ট্রেলিয়ার মাটিতে বড় পরীক্ষা টিম ইন্ডিয়ার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হলে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের মধ্যে চারটিতেই জিততে হবে। ড্র করতে হবে একটি টেস্ট। নিঃসন্দেহে কঠিন কাজ। স্যর ডনের দেশে বদরুদ্দিন চাইছেন তাঁর শিষ্যকে। বলছেন, ''সামিকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়া খুব দরকার। ওখানকার উইকেটের জন্য অভিজ্ঞ বোলারেরও খুব প্রয়োজন। অস্ট্রেলিয়ার পিচে বাউন্স রয়েছে, পিচে ঘাসও হয়তো থাকবে। অভিজ্ঞতার দাম রয়েছে। অভিজ্ঞ বোলার জানে কোথায় বল ফেললে উইকেট তুলে নিতে পারবে, কোথায় বল করলে ব্যাটসম্যানকে সমস্যায় ফেলবে। সামির অভিজ্ঞতা কাজে লাগবে।''
সামি কি আদৌ বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলবেন? পাঁচ টেস্টের সিরিজ শুরুর আগে এটাই সবচেয়ে বড় প্রশ্ন। সোমবার সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফির যে দল ঘোষণা করা হয়েছে, তাতে রয়েছে সামির নাম। ২৩ নভেম্বর থেকে শুরু টুর্নামেন্ট। প্রথম দিনই পাঞ্জাবের বিরুদ্ধে নামবে বাংলা। ফলে এটা নিশ্চিত প্রথম টেস্টে সামিকে পাওয়া যাচ্ছে না।
বোর্ডের মেডিক্যাল দল এবং নির্বাচকরা চাইছেন, আরও কয়েকটা প্রতিযোগিতামূলক ম্যাচ খেলুক তারকা পেসার। শুধুমাত্র একটি রঞ্জি ট্রফির ম্যাচের ভিত্তিতে সামিকে অস্ট্রেলিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিতে চাইছে না বোর্ডের নির্বাচক মণ্ডলী। কিন্তু তাতে দেরি হয়ে যাবে না তো? বদরুদ্দিন বলছেন, ''একটা-দুটো ম্যাচ হয়ে যাওয়ার পরে সামিকে পাঠালে অনেক দেরি হয়ে যাবে।
চার ম্যাচ জিতলে তবেই তো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আমরা পৌঁছতে পারব। ফলে আমাদের দলে অভিজ্ঞ বোলারের দরকার। বুমরাহ তো রয়েইছে। সিরাজও রয়েছে। কিন্তু ওদের সঙ্গে সামিকেও দরকার। তিন বোলার একসঙ্গে খেললে ভারতের কাজটা সহজ হয়ে যাবে। সামির মতো অভিজ্ঞ বোলার নতুন বলেও উইকেট নিতে জানে, পুরনো বলেও উইকেট নিতে পারবে। ফলে অধিনায়কের হাতে বিকল্প বাড়বে।''
ভারতীয় ক্রিকেটের অন্দরমহলের খবর, মুস্তাক আলির পারফরম্যান্সের ওপরই নির্ভর করবে তারকা পেসারের অস্ট্রেলিয়া সফরের ভাগ্য। এটাই বোধগম্য হচ্ছে না বদরুদ্দিনের। পঞ্চাশ ওভারের বিশ্বকাপ ফাইনালের পরে রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেললেন সামি। একটু ভোঁতা হয়নি তাঁর ইনসুইং, আউটসুইং। বদরুদ্দিন বলছেন, ''দেশের মাটিতে বহু বোলার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। কিন্তু বিদেশের মাটিতে দরকার অভিজ্ঞতার। বুমরাহ-সামির মতো বোলার খেললে, ওদের থেকেও বাকিরা শিখতে পারবে। পরবর্তীকালে যা কাজে লাগবে।''
শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। পারথের প্রাণবন্ত পিচ অপেক্ষা করে রয়েছে বিরাট কোহলিদের জন্য। তার পর আরও পরীক্ষায় বসতে হবে ভারতকে। অস্ট্রেলিয়া সিরিজের উপরে নির্ভর করছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের ভাগ্য। গৌতম গম্ভীরের ভবিষ্যৎও তো ঝুলছে ট্র্যাপিজের দড়িতে। এই পরিস্থিতিতে বুমরাহ-সিরাজের সঙ্গে সামিকে জুড়ে দিলে ভারতীয় ক্রিকেটের 'থ্রি মাস্কেটিয়ার্স' অজি-ভূমি আগুন জ্বালাতে পারবেন বল হাতে। বদরুদ্দিনের আশঙ্কা একটাই সামিকে নিয়ে বেশি পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে যেন দেরি না হয়ে যায়! স্যর ডনের দেশে ভারতকে বাঁচাতে হলে সামিকে দ্রুততার সঙ্গে অস্ট্রেলিয়া যাওয়ার বিমানে ওঠাতেই হবে। শুভ কাজে বিলম্ব কেন!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি