বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | পারথ টেস্টে প্রথম একাদশে নতুন মুখ কারা? ভারতীয় দলের অনুশীলনে মিলল বড়সড় ইঙ্গিত

Kaushik Roy | ১৯ নভেম্বর ২০২৪ ১৯ : ৩৮Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র তিনদিন বাকি। তারপরেই পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ভারতীয় দল। তবে সিরিজ শুরুর আগেই চোট এবং ব্যক্তিগত কারণে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতি সমস্যায় ফেলেছে টিম ইন্ডিয়াকে। অধিনায়ক রোহিত শর্মা পারিবারিক কারণে সিরিজের প্রথম টেস্টে থাকছেন না। কয়েকদিন আগে রোহিত এবং ঋতিকার পরিবারে পুত্রসন্তান এসেছে। তারপরেই ভারতীয় অধিনায়ক জানিয়েছেন, আরও কিছুটা সময় পরিবারের সঙ্গে কাটিয়ে দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। অন্যদিকে, প্রস্তুতি ম্যাচে বুড়ো আঙুলে চোট পেয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন শুভমান গিল।

 

 

ফলে, তিন নম্বরে কে ব্যাট করতে নামবেন তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে রিজার্ভ খেলোয়াড়দের মধ্যে থেকে প্রথম টেস্টে খেলানোর জন্য ভারতের কাছে বেশ কিছু অপশন রয়েছে। সেই তালিকায় রয়েছেন রুতুরাজ গায়কওয়াড়, অভিমন্যু ঈশ্বরন, দেবদূত পাড়িক্কল বা ধ্রুব জুরেলের মতো ক্রিকেটাররা। তবে, কারা শেষমেশ সুযোগ পাবেন, তা নিয়ে এখনও জোর জল্পনা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় টিম ইন্ডিয়ার অনুশীলনের বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। প্র্যাকটিস সেশনের কিছু ভিডিও দেখে সমর্থকরা আন্দাজ করছেন, পাড়িক্কল এবং জুরেল প্রথম একাদশে থাকতে পারেন।

 

 

 

মঙ্গলবারের প্র্যাকটিস সেশনে পাড়িক্কল, বিরাট কোহলি, কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়ালকে স্লিপ ক্যাচিংয়ের অনুশীলন করতে দেখা গেছে। উইকেটকিপার-ব্যাটার হিসেবে পরিচিত ধ্রুব জুরেলকে দেখা গেছে গালিতে ফিল্ডিং করতে। জানা গিয়েছে, রোহিত এবং গিলের পরিবর্ত হিসেবে গায়কোয়াড় এবং ঈশ্বরণের নামও উঠে এসেছে। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে পাড়িক্কল এবং জুরেলের ওপর আস্থা রেখেছে দল। এই দুই ক্রিকেটারের মধ্যে জুরেলই প্রস্তুতি ম্যাচে সবচেয়ে বেশি নজর কেড়েছেন। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষেও দুর্দান্ত ফর্মে ছিলেন জুরেল। দুটি অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া