বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | অস্ট্রেলিয়া সিরিজে গম্ভীরের আসল ভূমিকা কী? স্পষ্ট করে দিলেন তারকা কোচ

Sampurna Chakraborty | ১৮ নভেম্বর ২০২৪ ০৫ : ০১Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: তাঁর জমানায় প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতে ভারত। সৃষ্টি হয় ইতিহাস। ক্যাঙ্গারুদের দেশে আবারও সাফল্য পাওয়ার রসায়ন বাতলে দিলেন রবি শাস্ত্রী। ভারতের প্রাক্তন অধিনায়ক এবং কোচ মনে করেন, শুরুটা ভাল করা খুব গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে লজ্জার হার ভুলতে সাহায্য করবে এটা। বর্তমান ধারাভাষ্যকারের মতে, কিউয়িদের বিরুদ্ধে সিরিজের জন্য তৈরি ছিল না ভারত। তারই খেসারত দিতে হয়েছে। ১২ বছরে ১৮ সিরিজে অপরাজিত থাকার পর, ঘরের মাঠে টেস্ট সিরিজ হারে টিম ইন্ডিয়া। রবি শাস্ত্রী বলেন, 'ভারতীয় দলে আত্মতুষ্টি চলে এসেছিল। তার খেসারত দিতে হয়েছে। তবে এই ভারতীয় দল গর্ব করার মতো। যত তাড়াতাড়ি সম্ভব ওরা প্রত্যাবর্তন করতে চাইবে। এই জায়গা থেকে ফেরার সেরা রাস্তা হল, আরেকটা সিরিজের শুরুটা ভাল করা। তাই প্রথম দুটো টেস্ট খুবই গুরুত্বপূর্ণ।' 

ভারতের প্রাক্তন কোচের ধারণা, নিউজিল্যান্ড সফরের বিভীষিকা ভুলে বাউন্স ব্যাক করতে প্রথম দুটো টেস্টে ভাল পারফরম্যান্স বাধ্যতামূলক। সেটা করতে কোচিং স্টাফকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, জানাতে দ্বিধা করলেন না প্রাক্তন তারকা। তিনি জানান, পাঁচ ম্যাচের চ্যালেঞ্জিং সিরিজের জন্য ক্রিকেটারদের মানসিকভাব তৈরি করার দায়িত্ব গম্ভীর এবং তাঁর সাপোর্ট স্টাফের। শাস্ত্রী বলেন, 'শুরুটা ভাল করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্লেয়ারদের মানসিকভাবে চাঙ্গা রাখতে হবে। একজন কোচের সেটাই আসল কাজ।'

২০১৮-১৯ এবং ২০২০-২১ সফরে অস্ট্রেলিয়ার মাটিতে সাফল্য এনে দেন কোচ রবি শাস্ত্রী। সেই সাফল্য মাথায় রেখেই ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন। শাস্ত্রী বলেন, 'আগের সফরের কথা মনে করলে আত্মবিশ্বাস বাড়বে। নেতিবাচক জিনিস ভাবা যাবে না। ইতিবাচক দিকগুলো মনে করতে হবে। অস্ট্রেলিয়ার মাটিতে গতবারের সাফল্যের কথা মাথায় রাখতে হবে, এবং সেখান থেকে এগিয়ে যেতে হবে। এখন ওখানকার পরিবেশ এবং পরিস্থিতি আলাদা। অস্ট্রেলিয়ার কয়েকটা পিচে সেট হয়ে গেলে ব্যাট করার জন্য আদর্শ।' ডন ব্র্যাডম্যানের দেশে টিম ইন্ডিয়ার প্রত্যাবর্তনের বিষয়ে আশাবাদী শাস্ত্রী। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া