বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | বর্ডার-গাভাসকর ট্রফি দেখবে 'বিরাট' প্রত্যাবর্তন, আশাবাদী তারকা ক্রিকেটার

Sampurna Chakraborty | ১৮ নভেম্বর ২০২৪ ০৪ : ০১Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ফর্মের ধারেকাছে নেই বিরাট কোহলি। তাঁর রানে ফেরার অপেক্ষায় সবাই। গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় দল পৌঁছনোর পর থেকে সকলের নজর তাঁর দিকে। নিউজিল্যান্ড সিরিজে চূড়ান্ত ব্যর্থ হন। ছয় ইনিংসে কোহলির রান ৯৩। গড় ১৫.৫০। রঞ্জি ট্রফিতে খেলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কিন্তু সেটা গ্রাহ্য করেননি তারকা ক্রিকেটার। তবে এবার সফর শুরুর বেশ কয়েকদিন আগেই ক্যাঙ্গারুদের দেশে পৌঁছে যান। এবার বিরাটের পাশে দাঁড়ালেন ট্রাভিস হেড। অস্ট্রেলিয়ার ওপেনার মনে করেন, বর্ডার-গাভাসকর সিরিজেই রানে ফিরবেন মহাতারকা। হেড বলেন, 'আমরা ওদের সবাইকে দ্রুত ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। ভারতের বিরুদ্ধে ভাল শুরুর অপেক্ষায়। সিরিজে বিরাটের কিছু মুহূর্ত থাকবে। আশা করব সেটা যেন খুব বেশি না হয়। ও বিশ্বমানের প্লেয়ার। পাঁচ টেস্টের মধ্যে কোনও একটা সময় ও ভাল খেলবেই। আমাদের সেটা বুঝতে হবে এবং সম্মান করতে হবে। আশা করব, আমাদের প্লেয়াররাও ভাল খেলবে।' অপটাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার প্র্যাকটিসের পর জানান ট্রাভিস হেড। 

পারথে রুদ্ধদ্বার অনুশীলন করছে টিম ইন্ডিয়া। অজি তারকা মনে করছেন, এটা কোহলির হারিয়ে যাওয়া ছন্দ ফেরাতে সাহায্য করবে। হেড বলেন, 'ও বড় প্লেয়ার। যেখানেই যায়, ওকে নিয়ে আলোচনা হয়। হয়তো ক্লোজড ডোর অনুশীলন ওকে কিছুটা স্বাধীনতা দেবে। এমন কোনও সিরিজ হবে না যেখানে ভারত খেলবে, এবং কোহলিকে নিয়ে কোনও কথা হবে না।' দ্বিতীয় সন্তানের জন্মের জন্য পারথ টেস্টে খেলবেন না রোহিত শর্মা। ভারত অধিনায়কের এই সিদ্ধান্তকে সমর্থন করেন অজি তারকা। হেড জানান, তিনি রোহিতের জায়গায় থাকলেও তাই করতেন। রোহিতের পাশাপাশি প্রথম টেস্টে পাওয়া যাবে না শুভমন গিলকেও। বুড়ো আঙুলে চিড় ধরেছে তাঁর। তাসত্ত্বেও ভারতীয় দলকে সমীহ করছেন হেড। মনে করেন, দুই তারকা ছাড়াও যথেষ্ট শক্তিশালী দল নামাবে ভারত। এই প্রসঙ্গে হেড বলেন, 'কোনও ভারতীয় দলকে হেলাফেলা করা যাবে না। আগের দুটো সফরেও চোট সমস্যা ছিল। ওদের নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেয়। ওরা যাকেই খেলাক, দল শক্তিশালী হবে।' শুক্রবার থেকে শুরু প্রথম টেস্ট। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া