বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৮ নভেম্বর ২০২৪ ০৩ : ১৪Rajat Bose
ভারত ১ মালয়েশিয়া ১
আজকাল ওয়েবডেস্ক: ফিফা ফ্রেন্ডলিতে জয় অধরা ভারতের। ‘দুর্বল’ মালয়েশিয়ার সঙ্গে ১–১ ড্র করে বসল ঘরের মাঠে। সোমবার হায়দরাবাদের গাচ্চিবাউলি স্টেডিয়ামে খেলার শুরুতেই গোল খেয়ে যায় ভারত। গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর ভুলে শুরুতেই পিছিয়ে পড়ে ভারত। প্রসঙ্গত, চলতি বছর কোনও আন্তর্জাতিক ম্যাচ জিততে পারল না ভারত। ফের খেলা সেই নতুন বছরের মার্চে। এদিন ১৯ মিনিটে মালয়েশিয়াকে এগিয়ে দিয়েছিলেন পাওলো জোসুয়ে। ৩৮ মিনিটে হেডে সমতা ফেরান রাহুল ভেকে।
ফিফা ক্রমতালিকায় মালয়েশিয়া ভারতের নীচে। তবু প্রদর্শনী ম্যাচে দাপট দেখাতে ব্যর্থ ভারত। জেতার চেষ্টা ছিল বলেও মনে হয় না। শুরুতে এবং মাঝের কিছুটা আগ্রাসী খেললেও বেশির ভাগই ভরা ছন্নছাড়া ফুটবলে। সুনীল ছেত্রীর অভাব প্রতি ম্যাচেই প্রকট। ফারুক চৌধুরিকে স্ট্রাইকার হিসাবে খেলানোর পরিকল্পনা কাজে লাগছে না। রক্ষণের ভুলত্রুটি বেরিয়ে পড়ছে।
এদিন শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিল ভারত। উইং দিয়ে আক্রমণে ওঠার চেষ্টা করছিল। লালিয়ানজুয়ালা ছাংতের পাস থেকে একটি সুযোগ পেয়েছিলেন আপুইয়া। কিন্তু গোল আসেনি।
গুরপ্রীতের ‘সৌজন্যে’ গোল হজম করে ভারত। মালয়েশিয়ার অর্ধ থেকে একটি বল উড়ে আসে ভারতের অর্ধে। তখন ভারতের বেশির ভাগ ফুটবলারই বিপক্ষের অর্ধে। গুরপ্রীত অকারণে অনেকটাই এগিয়ে এসেছিলেন। বল মাটিতে পড়ে লাফানোর পর তিনি ধরতে পারেননি। পাশে থাকা সন্দেশ ঝিঙ্ঘানও কিছু করার মতো জায়গায় ছিলেন না। গুরপ্রীতের পাশেই ছিলেন জোসুয়ে। তিনি গুরপ্রীতকে অনায়াসে কাটিয়ে ফাঁকা গোলে বল ঠেলে দেন।
তবে এদিন ডান দিক থেকে ছাংতে এবং ভেকের যুগলবন্দি নজর কেড়েছে। অভিষেক ম্যাচ খেলতে নেমে নজর কেড়েছেন ইরফান ইয়াদওয়াদও। ভারত সমতা ফেরায় বিরতির সাত মিনিট আগে। কর্নার বিপক্ষের বক্সে ফেলেছিলেন ব্রেন্ডন ফের্নান্দেস। সেই ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন ভেকে।
দ্বিতীয়ার্ধে ভারত গোল করার চেষ্টা করেনি, সেই মরিয়া লড়াইটা নজরে আসেনি। কোচ মানোলো মার্কুয়েজের কোচিংয়ে এটি চতুর্থ ম্যাচ ভারতের। এর আগের তিনটি সাক্ষাতে মরিশাসের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ভারত। সিরিয়ার কাছে ০–৩ হেরেছিল ইন্টার কন্টিনেন্টাল কাপে। আর ভিয়েতনামের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচে করেছিল ১–১ ড্র। এবার মালয়েশিয়ার সঙ্গে হল ড্র। এখনও জয়ের মুখ দেখলেন না মানোলো।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি