মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | 'খাদান'-এ চমকের পর চমক! দেবের ছবিতে এবার জনজাতির সর্দার 'একেনবাবু'!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ১৮ নভেম্বর ২০২৪ ০১ : ৪২Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: এইমুহুর্তে জোর চর্চায় দেবের আগামী ছবি 'খাদান'। বহু বছর পর অ্যাকশন-ভরপুর ছবিতে ফিরছেন দেব। সঙ্গে জমজমাট গানের সুরে হুল্লোড়ে নাচ। তবে 'খাদান'-এর যে প্রতি মোড়ে চমক তা ফের টের পাওয়া গেল সোমবার। ছবিতে একটি বিশেষ চরিত্রে রয়েছেন 'একেনবাবু' সিরিজ খ্যাত অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। এদিন প্রকাশ করা হল তাঁর 'খাদান' স্পেশ্যাল লুক।

 

 'খাদান'-এ এক জনজাতির সর্দার 'মান্ডি'র চরিত্রে অভিনয় করতে চলেছেন অনির্বাণ চক্রবর্তী। অনির্বাণের এই নয়া রূপ দেখে স্তম্ভিত নেটপাড়া। সম্প্রতি নিজের এই নতুন লুকের একটি ছোট্ট ঝলক সমাজমাধ্যমে পোস্ট করেছেন দেব। পাশাপাশি পোস্ট করেছেন 'একেনবাবু' নিজেও। কয়েক সেকেন্ডের ছোট্ট ওই ভিডিয়োয় অনির্বাণকে দেখা যাচ্ছে তীর ধনুক হাতে দাঁড়িয়ে থাকতে।

 

 

"সাহসের দীপ, ন্যায়ের গান, হৃদয়ে সোনা, শক্তিতে অটল প্রাণ। মান্ডির সঙ্গে আলাপ করুন। আদিবাসীদের নির্ভীক নেতা যাঁর হৃদয় সোনার মতো। দৃপ্ত, শক্তিশালী। খাদানের দুনিয়ায় ন্যায় এবং সততার শক্তির প্রতীক সে।" তাঁর এই লুক দেখে নেটপাড়ার বড় অংশের মত, একজন জনজাতির সর্দারের ভূমিকায় নিজেকে‌ যে দারুণভাবে ফুটিয়ে তুলতে পারবেন অনির্বাণ, সে বিষয়ে সন্দেহ নেই।

 

কয়লা খনি অঞ্চলের প্রেক্ষাপটে দুই বন্ধুর গল্প বলবে 'খাদান'। শ্যাম মাহাতো এবং মোহন দাসের বন্ধুত্ব ঘিরেই আবর্তিত হবে এই ছবির গল্প।‌ এই দুই চরিত্রে থাকছেন দেব ও যিশু। টিজারে তাঁদের দেখা গেলেও ইধিকা পাল, বরখা বিস্ত, জন ভট্টাচার্য সহ আরও অভিনেতাদের ঝলক এখনও আসেনি। তাঁদের একসঙ্গে দেখার জন্য দর্শক অপেক্ষা করছেন ধামাকাদার ট্রেলারের। সুজিত রিনো দত্তের পরিচালনায় বড়দিনে বড়পর্দায় আসছে 'খাদান'।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া