বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | স্টোইনিসের ঝোড়ো ব্যাটিংয়ে পাকিস্তানকে ক্লিন সুইপ অস্ট্রেলিয়ার

Sampurna Chakraborty | ১৮ নভেম্বর ২০২৪ ০০ : ২৯Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: অ্যারন হার্ডির তিন উইকেট এবং মার্কাস স্টোইনিসের দুরন্ত অর্ধশতরানে বাজিমাত অস্ট্রেলিয়ার। তিন ম্যাচের টি-২০ সিরিজে পাকিস্তানকে ক্লিন সুইপ অজিদের। সোমবার হোবার্টে ৭ উইকেটে জিতল অস্ট্রেলিয়া। ১১৮ রান তাড়া করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় অজিরা। কিন্তু স্টোইনিসের ঝড়ো ইনিংসে মাত্র ১১.২ ওভারেই জয়ে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ২৭ বলে ৬১ রানে অপরাজিত থাকেন অজি অলরাউন্ডার। অ্যারন হার্ডি তিন উইকেট নেন। এদিনের জয়ের ফলে ৩-০ তে সিরিজ জিতল অস্ট্রেলিয়া।‌ সিরিজ সেরা হন স্পেনসর জনসন। 

অস্ট্রেলিয়ার অধিনায়ক জস ইংলিশ জানান, আরও একটি ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরতে পেরে তাঁরা খুশি। মার্কাস স্টোইনিসের ভূয়সী প্রশংসা করেন অজি অধিনায়ক। পাকিস্তানের নেতা সলমন আগা মনে করেন, মাঝের ওভারগুলোতে তাঁরা ভাল ব্যাট করতে পারেনি। সেখানেই ম্যাচ হেরে যায় পাকিস্তান। দল হিসেবে উন্নতি করার বিষয়ে আশাবাদী তিনি। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। কিন্তু ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। সর্বোচ্চ রান বাবর আজমের। ২৮ বলে ৪১ রান করেন। টি-২০ ক্রিকেটের ইতিহাসে টপকে যান বিরাট কোহলিকে।

অভিষেক ম্যাচে রান পাননি জাহানদাদ খান। তবে বল হাতে সফল। তুলে নেন এক উইকেট। পাকিস্তানের বাকি ব্যাটাররা ব্যর্থ। ১৮.১ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে রান তাড়া করতে নেমে ৩০ রানের মধ্যে জোড়া উইকেট হারায় অস্ট্রেলিয়া। কিন্তু একার হাতেই দলকে জয়ে পৌঁছে দেন। ২৩ বলে অর্ধশতরান সম্পূর্ণ করেন স্টোইনিস। শেষপর্যন্ত ২৭ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অজি অলরাউন্ডার। ঝোড়ো ইনিংসে ছিল ৫টি ছয় এবং ৫টি চার। স্ট্রাইক রেট ২২৫.৯২। ৫২ বল বাকি থাকতেই ৭ উইকেটে জিতে যায় অজিরা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া