বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Mitchell Johnson and Virat Kohli has had many off field battles

খেলা | তিনি এখন 'ভক্ত', কোহলির কাছ থেকে সেঞ্চুরি চাইছেন একসময়ের প্রবল শত্রু

KM | ১৮ নভেম্বর ২০২৪ ০০ : ১৬Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক:  বিরাট কোহলির একসময়ের প্রবল 'শত্রু' তিনি। সেই 'শত্রু' মিচেল জনসনই  এবারের বর্ডার-গাভাসকর ট্রফিতে কোহলির কাছ থেকে সেঞ্চুরি চাইছেন। গোটা দেশ চাইছে কোহলি ফর্মে ফিরুক। রান করুক।

বিরাট রান করলেই অস্ট্রেলিয়ার মাটিতে ভারত জয়ের মুখ দেখতে পারে। চাপ বাড়ছে কোহলির উপরে। এই পরিস্থিতিতে মিচেল জনসন তাঁর একসময়ের শত্রুর কাছ থেকে ভাল পারফরম্যান্স চাইছেন। ২০১৪-১৫ মরশুমের বর্ডার-গাভাসকর ট্রফিতে মাঠের ভিতরেই ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন জনসন ও কোহলি।  

সেই শত্রুতা এখন ভুলে গিয়ে প্রাক্তন অজি বোলার ভারতের তারকা কোহলির কাছ থেকে অস্ট্রেলিয়ার মাটিতে  আরও একটি সেঞ্চুরি চাইছেন। বিরাট কোহলি নিজেকে খুঁজছেন। ফর্মে নেই তিনি। ছন্দ হারিয়েছেন। রানের খিদে এতটাই তীব্র যে সবার আগে পৌঁছে গিয়েছেন অস্ট্রেলিয়ায়।  

টেস্ট ক্রিকেটে কোহলির সেঞ্চুরির সংখ্যা ২৯। গত পাঁচ বছরে মাত্র ২টি সেঞ্চুরি এসেছে কোহলির ব্যাট থেকে। যা নিয়ে মন্তব্য করার পরে রিকি পন্টিংকে ঝাঁঝালো জবাব দিয়েছেন ভারতের হেডস্যর গৌতম গম্ভীর। 

কিন্তু কোহলি যতই নিজের ফর্ম খুঁজে বেড়ান, যতই তাঁকে নিয়ে গেল গেল রব উঠুক, ভারতের তারকা ব্যাটার কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতেই বিরাট-পারফরম্যান্স করেছেন অতীতে।  

জনসন চাইছেন অস্ট্রেলিয়ার মাটিতেই শেষটা রাঙিয়ে দিন কোহলি। এর পরে আর অস্ট্রেলিয়া সফরে কোহলি আসবেন কিনা তা স্পষ্ট নয়। অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রে জনসন লিখেছেন, ''এটাই হয়তো বিরাটের শেষ অস্ট্রেলিয়া সফর। অস্ট্রেলিয়ার মাটিতেই বিরাট বারবার ভাল খেলেছে। সম্প্রতি ভাল ফর্মে নেই, ভারতীয় সমর্থকরা উপস্থিত থাকবেন টেস্টের সময়ে। ফলে রান করার একটা চাপ থাকবে বিরাটের উপরে।''

জনসন আরও বলেন, ''ভক্ত হিসেবে বিরাটের খেলা দেখছি। অস্ট্রেলিয়ায় বিরাট আরও একটা সেঞ্চুরি করুক, সেটাই আমি দেখতে চাই। এক দশক আগে আমি বিরাটের শত্রু ছিলাম, এখন কিন্তু আমি আর ওর শত্রু নই।'' 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া