মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ১৮ নভেম্বর ২০২৪ ২৩ : ৫২Rahul Majumder
সংবাদসংস্থা মুম্বই: জমে উঠেছে ‘বিগ বস্ ১৮’-এর মঞ্চ। অনুষ্ঠানে ‘উইকেন্ড কা ভার’ এপিসোডে মঞ্চে সলমন খানের মুখোমুখি হয়েছিলেন উদ্যোগপতি অশ্নীর গ্রোভার। আর তারপরেই এই বিতর্কিত উদ্যোগপতিকে একহাত নিলেন সলমন খান। আসলে একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিওতে সলমনের ব্যাপারে নানা মন্তব্য করার পাশাপাশি একাধিক দাবি করতে শোনা গিয়েছিল অশ্নীরকে। সেই ভিডিও যথেষ্ট ভাইরাল হয়েছিল সমাজমাধ্যমে। এবং তা চোখে পড়েছিল খোদ 'টাইগার'-এরও। ‘বিগ বস্ ১৮’-এর মঞ্চ এবার অশ্নীরকে সেই সব দাবির সত্যতা নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন সলমন। এক জাতীয় সংস্থার কর্ণধার এবং ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’-য় অংশগ্রহণকারী এই উদ্যোগপতিকে তাঁরই ছন্দে সলমন প্রশ্ন করলেন," কেন এক মুখে দুই কথা বলেছিলেন?”
ভাইরাল হওয়া সেই ভিডিওতে অশ্নীর দাবি জানিয়েছিলেন, সলমন খান নাকি ৭.৫০ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন। কিন্তু অশ্নীর কথা বলার পরে নাকি তিনি ৪.৫০ কোটি টাকা পারিশ্রমিকে রাজি হন। শুধু তাই নয়, অশ্নীর জানিয়েছিল বৈঠক শেষে সলমনের সঙ্গে ছবি তুলতে চাইলে বাধা দেয় ট্রাকের নিরাপত্তারক্ষীরা। সেই ঘটনা বলে অশ্নীর বলে ওঠেন, তুলব না আমি ছবি। কী এমন বড় নায়ক!” সেই ভিডিওতে অশ্নীরের কথার মধ্যে পুরোমাত্রায় ফুটে বেরোচ্ছিল ঔদ্ধত্য। সেই কথা তুলে সলমন অশ্নীরের উদ্দেশ্যে একের পর এক প্রশ্নবাণ ছুড়ে বলেন, "আমার সঙ্গে নাকি নির্দিষ্ট অর্থের বিনিময় চুক্তি হয়েছিল। আপনি নাকি আমার সঙ্গে দেখা করেছিলেন। এগুলো তো একটাও সত্যি নয়।"
সলমন আরও বলেন, "আপনাকে তো কোনওদিন আমি দেখিনি। আপনার সঙ্গে বৈঠকও হয়নি।" বাধা দিয়ে কোনওরকমে অশ্নীর বলে ওঠেন, "না, না হয়েছিল বৈঠক।" সলমনের জবাব, "হতে পারে আপনি ছিলেন সেই বৈঠকে আরও অনেকজনের সঙ্গে। তবে মোটেই একা ছিলেন না আপনি। আর আপনার সঙ্গে ওই ধরনের কোনও কথাবার্তা হয়নি, যা আপনি দাবি করেছেন।"নিজের ভুল স্বীকার করে কোনওরকমে দেঁতো হেসে অশনীর বলে ওঠেন, "পডকাস্টে তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে।"
এরপর সলমন বলে ওঠেন, "আপনি এখন যে স্বরে আমার সঙ্গে কথা বলছেন, সেই ভিডিয়োয় কিন্তু সেই ভাবে কথা বলছিলেন না। সেই ভিডিয়োয় আপনার কথা বলার মেজাজ, ভাবভঙ্গি সবকিছুই অন্য রকম ছিল। অশ্নীরের জবাব, “আমি দুঃখিত আপনার খারাপ লেগে থাকলে। আমার উদ্দেশ্য এটা ছিল না।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি