বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৮ নভেম্বর ২০২৪ ২৩ : ১৬Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শুরু হতে আর তিনদিন বাকি। পারথে জোরকদমে চলছে কোহলি, যশস্বীদের প্রস্তুতি। তবে কোনও প্রতিযোগিতামূলক ওয়ার্ম আপ ম্যাচ না খেলে, ভারতীয় দলের সরাসরি প্রথম টেস্ট খেলতে নামার সিদ্ধান্তে অবাক মাইকেল ভন। ম্যাচ প্র্যাকটিস ছাড়া কীভাবে ক্রিকেটাররা প্রতিযোগিতামূলক মাইন্ডসেটে আসবে, সেই নিয়ে প্রশ্ন তোলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। প্রথমে সিরিজের আগে অস্ট্রেলিয়ার একটি স্থানীয় দলের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ খেলার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু সেটা বাতিল করা হয়। শেষপর্যন্ত প্রাক্তনীদের সমালোচনার পর দলের মধ্যে একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হয়। কিন্তু তাতে খুশি নয় ইংল্যান্ডের প্রাক্তন নেতা। ভন বলেন, 'অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁদের ঘরের মাঠে নামার আগে শুধুমাত্র নিজেদের মধ্যে একটা ম্যাচ খেলার সিদ্ধান্ত অদ্ভূত। একটা ইনট্রা স্কোয়াড ম্যাচ খেলে ভারতীয় দল কীভাবে প্রতিযোগিতামূলক মাইন্ডসেটে প্রবেশ করবে, আমার জানা নেই। সময়ই বলবে।'
ভারতীয় এ দলের বিরুদ্ধেও ম্যাচ বাতিল করে দেওয়া হয়। তার বদলে পারথের ওয়াকার সেন্টার উইকেটে প্র্যাকটিস করার সিদ্ধান্ত নেয়। ভারতীয় থিঙ্কট্যাঙ্ক মনে করে, পারথের ওয়াকার উইকেটের বাউন্সের সঙ্গে মিল রয়েছে পারথ স্টেডিয়ামের পিচের। যার ফলে ম্যানেজমেন্ট ভেবেছে, ভারতীয় টপ অর্ডারের ব্যাটারদের আরও বেশি সময় কাটানো উচিত এইধরনের উইকেটে। সেই কারণেই প্র্যাকটিস ম্যাচ বাতিল করে দেওয়া হয়। যা কোনওভাবেই মেনে নিতে পারেননি ইংল্যান্ডের প্রাক্তন। ভন বলেন, 'সিরিজ শুরু হওয়ার আগে ভারতীয় দল একটাও ম্যাচ খেলতে চায়নি দেখতে আমি অবাক। অপটাসের পিচের সঙ্গে মিল রয়েছে ওয়াকার। তাই বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা সুযোগ ছিল।' প্রসঙ্গত, গতবছর ভারত, ইংল্যান্ড সফরের আগে কোনও ওয়ার্ম আপ ম্যাচ খেলেনি অস্ট্রেলিয়া।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি