মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৮ নভেম্বর ২০২৪ ২১ : ২৯Rahul Majumder
সংবাদসংস্থা মুম্বই: তিনি ভারতের প্রথম সুপারহিরো। নয়ের দশকে ছোটপর্দা থেকে শিশু-কিশোরদের হৃদয় দাপিয়ে বেড়াতেন তিনি। তিনি, শক্তিমান। সহজ কথায়, নয়ের দশকে ছোটপর্দায় ঝড় তুলেছিল মুকেশ খান্নার ‘শক্তিমান’ ধারাবাহিকটি। এই সুপারহিরোধর্মী ধারাবাহিক 'শক্তিমান'-এর প্রযোজনার পাশাপাশি নামভূমিকায় অভিনয় করতেন মুকেশ নিজেই। নেটদুনিয়ায় 'শক্তিমান' ছবি নিয়ে দারুণ শোরগোল শুরু হয়েছে। বড়পর্দায় শক্তিমান কে সাজবেন তা নিয়ে বিস্ফোরক সব মন্তব্য করছেন মুকেশ খান্না। এবার এই আবহে এবার এক ভরা সংবাদ বৈঠকে ছবিশিকারি এবং সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করে বসলেন মুকেশ। চিৎকার করে তাঁদের সম্মেলন থেকে বেরিয়ে যেতে বললেন 'শক্তিমান'!
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, শক্তিমানের পোশাক পরে সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছেন মুকেশ খান্না। সেখানেই তিনি সাংবাদিক সম্মেলনে কথা বলাকালীন হঠাৎ সাংবাদিকদের উপর মারমুখী হয়ে উঠলেন। কেন? না কেউ বা কারা ফিসফিসিয়ে কথা বলছিলেন সেই সময়ে এবং তা শুনে ও দেখে যারপরনাই বিরক্ত হয়েছেন তিনি। তাই তো রীতিমতো ধমকে উঠে তিনি বলে উঠলেন, “আপনারা সবাই চুপ করে থাকুন! আপনার অনেক অভিজ্ঞ তবু আমার কথা শুনছেন না! যদি নিজেদের মধ্যে গপ্প করার থাকে তাহলে এখান থেকে বেরিয়ে গিয়ে বাইরে কথা বলুন!”
মুকেশ খান্নার এহেন কথা ও ব্যবহার দেখে যারপরনাই ক্ষুব্ধ নেটপাড়া। সুপারহিরো ব্যাটম্যানকে নিয়ে ক্রিস্টোফার নোলানের বিখ্যাত ছবি 'দ্য ডার্ক নাইট'-এর অন্যতম জনপ্রিয় সংলাপ লিখেছেন এক নেটিজেন, “নয় তুমি একজন নায়ক হিসাবে মৃত্যুবরণ কর অথবা বহুদিন বেঁচে থাকো শেষমেশ একজন খলনায়কে রূপান্তরিত হওয়ার জন্য।” অন্য একজন নেট ব্যবহারকারী লিখেছেন, “ওহে, কিলবিষ তুমি-ই এসে বরং শক্তিমানের হাত থেকে আমাদের বাঁচাও।” নজর কেড়েছে আরও এক নেটিজেনের কমেন্টও –“এ কি! শক্তিমান হঠাৎ কিলবিষ-এর মতো ব্যবহার করা শুরু করে দিয়েছে কেন?” উল্লেখ্য, ‘শক্তিমান’ ধারাবাহিকে প্রধান খলচরিত্রের নাম ছিল কিলবিষ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি