মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৮ নভেম্বর ২০২৪ ২১ : ২৮Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: কখনও তিনি সত্যের সন্ধানী, কখনও দুঁদে পুলিশ অফিসার, কখনও আবার স্বপ্নের নায়ক হয়ে দর্শকের মন কাড়েন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। অভিনেতার জন্মদিনে সকাল থেকেই অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন আবির। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন টলিপাড়ার তারকারাও। এবার আবিরের জন্মদিনে সমাজ মাধ্যমে কলম ধরলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।
আবিরের সঙ্গে অদেখা মুহূর্তের দুটি ছবি ভাগ করে পরমব্রত লেখেন, 'সময় পাল্টায়, সম্পর্ক নয়। বন্ধুত্ব দীর্ঘজীবী হোক। ভাল থাকিস। শুভ জন্মদিন।' দুই অভিনেতার বন্ধুত্ব নজর কাড়ে ছবির জগতে। 'বাইশে শ্রাবণ', 'দ্বিতীয় পুরুষ', 'শাহজাহান রিজেন্সি', 'বিবাহ বিভ্রাট', 'বাস্তু শাপ'-এর মতো ছবিতে একসঙ্গে পর্দায় দেখা গিয়েছে আবির-পরমকে।
সমাজ মাধ্যমে তেমন সক্রিয় না হলেও বন্ধুর জন্মদিনে পুরনো ছবি ভাগ করলেন পরমব্রত। তাঁর পোস্টে স্মৃতি রোমন্থন স্পষ্ট। সম্প্রতি, বক্স অফিসে ২ কোটির গণ্ডি পেরিয়েছে 'বহুরূপী'। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় আবির, ঋতাভরী চক্রবর্তী, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায় অচেনা রূপে এই ছবিতে ধরা দিয়েছিলেন। মুক্তির আগে থেকেই ছবি ঘিরে দর্শকের উত্তেজনা ছিল তুঙ্গে। এবার সাফল্যের শিরোপা পেয়ে জমজমাট সেলেব্রেশনে মাতলেন তারকারা। সেখানেই জন্মদিনের কেক কেটে হল উদ্যাপন। সেই ঝলকও ছড়িয়েছে সমাজ মাধ্যমে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি