বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | টি-২০ তে ছাপিয়ে গেলেন কোহলিকে, নতুন রেকর্ড বাবরের

Sampurna Chakraborty | ১৮ নভেম্বর ২০২৪ ২১ : ০৬Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলিকে পেছনে ফেলে দিলেন বাবর আজম। সোমবার হোবার্টে নতুন রেকর্ড স্থাপন করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের ক্ষেত্রে কোহলিকে টপকে দ্বিতীয় স্থানে চলে এলেন বাবর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ম্যাচে ৪১ রান করা মাত্র রেকর্ডবুকে নাম লেখান তারকা ক্রিকেটার। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের রান ৪১৯২। কোহলির রান ৪১৮৮। এই তালিকায় একনম্বরে রোহিত শর্মা। তাঁর রান ৪২৩১। কিন্তু টি-২০ বিশ্বকাপ জয়ের পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে বিদায় নেন বিরাট এবং রোহিত। যার ফলে দুই মহাতারকাকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করা শুধুমাত্র সময়ের অপেক্ষা। মাত্র ৩৯ রান পিছিয়ে বাবর। প্রথম দশে রয়েছেন মহম্মদ রিজওয়ানও। তাঁর রান ৩৩২৯। 

টানা ব্যর্থতা কাটিয়ে রানে ফিরেছেন বাবর। অদূরেই টি-২০ ক্রিকেটে সিংহাসন দখল করবেন তিনি। টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার পর আবার সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব ছাড়েন। সমালোচনার তীরে বিদ্ধ হন প্রাক্তন পাকিস্তান নেতা। এর আগে গতবছর একদিনের বিশ্বকাপে ব্যর্থতার পর অধিনায়কত্ব ছাড়েন। শাহিন আফ্রিদিকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু টি-২০ বিশ্বকাপের ঠিক প্রাক্কালে আবার তাঁকে সাদা বলের অধিনায়ক হিসেবে ফেরানো হয়। কিন্তু সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে ব্যাট হাতেও ব্যর্থ হন বাবর। এদিন প্রথমে ব্যাট করে ১৮.১ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। সর্বোচ্চ রান বাবরের। ৪১ করে আউট হন। অভিষেকে ব্যর্থ জাহানদাদ খান। মাত্র ৫ রান করেন। অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল বোলার অ্যারন হার্ডি। ২১ রানে ৩ উইকেট তুলে নেন। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া