বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ভারতীয় তারকার হয়ে ব্যাট করতে নামলেন সৌরভ, গম্ভীরকে সতর্কবার্তা

Sampurna Chakraborty | ১৮ নভেম্বর ২০২৪ ২০ : ২১Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র তিনদিনের অপেক্ষা। শুক্রবার শুরু বর্ডার-গাভাসকর ট্রফি। তার প্রাক্কালে সৌরভ গাঙ্গুলি জানিয়ে দিলেন, পারথ টেস্টে অবশ্যই খেলানো উচিত রবিচন্দ্রন অশ্বিনকে। শেষ মিনিটের চোট-আঘাত এবং ক্রিকেটারদের অফ ফর্মের জন্য দল বাছাই সহজ হবে না গম্ভীরের। বিশেষ করে ঘরের মাঠে নিউজিল্যান্ডের হাতে হোয়াইটওয়াশের পর। সাধারণত অস্ট্রেলিয়ার পিচ পেস সহায়ক এবং বাউন্সি। পার্থক্য গড়ে দেয় জোরে বোলাররা। খুব একটা সাফল্য নেই স্পিনারদের। তাসত্ত্বেও সৌরভ মনে করছেন, প্রথম একাদশে রাখা উচিত অশ্বিনকে। ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় স্পিনারকে বাদ দেওয়া নিয়ে সোচ্চার হয় প্রাক্তন ক্রিকেটার এবং ফ্যানরা। এবারও উঠে এল অশ্বিনের প্রসঙ্গ। দলে তিনজন স্পিনার রয়েছে। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। তাঁদের মধ্যে হয়তো একজনকে খেলানো হবে। 

ব্যাটিংয়ের কথা ভেবে হয়তো বাকি দু'জনকে প্রাধান্য দেওয়া হতে পারে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন অশ্বিন। তবে সৌরভ মনে করেন, ভারতীয় স্পিনারের প্রথম একাদশে থাকা অবধারিত। প্রাক্তন বোর্ড সভাপতির দাবি, জাদেজা এবং ওয়াশিংটনের আগে প্রাধান্য পাওয়া উচিত তাঁর। সৌরভ বলেন, 'কোনও তর্কের জায়গা নেই। অশ্বিনের খেলা উচিত। দলের সেরা স্পিনারকে খেলাতেই হবে। টেস্ট ক্রিকেটে স্পেশালিস্টদের খেলানো উচিত। অস্ট্রেলিয়া দলে একাধিক বাঁ হাতি প্লেয়ার আছে। অশ্বিন পার্থক্য গড়ে দিতে পারে। মানছি জাদেজা এবং ওয়াশিংটন ভাল ব্যাট করে। কিন্তু প্রথম টেস্টে দলের সেরা স্পিনারকেই খেলানো উচিত। টেস্টে সবসময় স্পেশালিস্ট ব্যাটার এবং বোলার খেলানো উচিত।' নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেইভাবে সাফল্য পাননি অশ্বিন। এক টেস্টে দুই অক্ষরের উইকেটে পৌঁছতে পারেননি। সেখানে জাদেজা এবং ওয়াশিংটন ১৬ টি উইকেট পান। বিশেষ করে প্রথম এবং তৃতীয় টেস্টে সাফল্য পাননি। দুই ইনিংসে কোনও উইকেট পাননি। তাসত্ত্বেও অশ্বিনের হয়ে ব্যাট করতে নামলেন সৌরভ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া