বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

PCB accused BCCI to give bribes to the participating boards

খেলা | পাক মুলুক থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরানোর জন্য ঘুষ বিসিসিআই-এর, বড় অভিযোগ পাকিস্তানের

KM | ১৮ নভেম্বর ২০২৪ ১৯ : ০৫Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: আইসিসি ট্রফি নিয়ে অনিশ্চয়তা চলছেই। পাকিস্তানে দল পাঠাবে না বলে ভারতীয় বোর্ড বেঁকে বসার পরেই পরিস্থিতি ঘোরালো হতে শুরু করেছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড 'হাইব্রিড মডেল'-এর প্রস্তাব জানালেও পিসিবি তা নস্যাৎ করে দিয়েছে। এই আবহেই পাকিস্তানের মিডিয়ায় খবর, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নাকি চ্যাম্পিয়ন্স ট্রফি পাক মুলুক থেকে সরানোর জন্য অন্য বোর্ডকে ঘুষ দিচ্ছে।

ক্রিকেট পাকিস্তানে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অন্য দেশের ক্রিকেট বোর্ডকে মোটা অঙ্কের প্রস্তাব দিচ্ছে। এমনকী আইসিসি-র কাছ থেকে যে আয় হয়, তার কিছু অংশ দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।

এছাড়াও বিশাল অঙ্কের আর্থিক প্রলোভন দিয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডগুলোকে বিসিসিআই জানিয়েছে, ভবিষ্যতে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলা হবে সেই সব দেশের সঙ্গে।  তাদের বলা হয়েছে হয় হাইব্রিড মডেলের দাবিতে তারা যেন ভারতের পাশে থাকে অথবা চ্যাম্পিয়ন্স ট্রফি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য তারাও যেন দাবি তোলে।

এই ধরনের অভিযোগ পাকিস্তান থেকে তোলা হচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বিরুদ্ধে। যদিও সরকারি ভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে এই বিষয়ে অভিযোগ জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। এদিকে ১৯ নভেম্বর চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি জানানোর কথা।

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যে জট তৈরি হয়েছে, স্মরণকালের মধ্যে অন্য  কোনও টুর্নামেন্ট নিয়ে এরকম জটিলতা তৈরি হয়নি। শেষ পর্যন্ত কোন দেশের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির বল গড়ায় সেটাই দেখার। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া