মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Ridley Scott s Gladiator 2 has a surprise India s Uttar Pradesh connection details inside

বিনোদন | 'গ্ল্যাডিয়েটর ২'তে 'উত্তরপ্রদেশের বাসিন্দা'! কে এই অভিনেতা? জানামাত্রই নেটপাড়ার মতো চমকে যাবেন আপনিও!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ১৭ নভেম্বর ২০২৪ ০১ : ৩৯Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: 'গ্ল্যাডিয়েটর'। সম্মান ও প্রতিশোধের মহাকাব্যসম ছবি। ২০০০ সালে রিডলি স্কটের পরিচালনায় মুক্তি পাওয়া এই ছবি জিতে নিয়েছিল পাঁচটি অস্কার! ছবিতে মুখ্যভূমিকায় রাসেল ক্রো-র অভিনয় জায়গা করে নিয়েছে বিশ্বের সিনেমার ইতিহাসের প্রথম সারিতে। ২৪ বছর পর সেই ছবির সিক্যুয়েল বড়পর্দায় আনলেন রিডলি স্কট। নাম, 'গ্ল্যাডিয়েটর ২'। মুখ্যভূমিকায় রয়েছেন পল মেসকাল (লুসিয়াস)। ছবির অন্য দুই গুরুত্বপূর্ণ চরিত্র - জেনারেল অ্যাকাসিয়াস চরিত্রে পেড্রো পাসকাল এবং ম্যাক্রিনাসের চরিত্রে ডেনজেল ওয়াশিংটন।

 

ম্যাক্সিমাসের বীরত্বপূর্ণ মৃত্যুর সাক্ষী হওয়ার পর কেটে গিয়েছে বহু বছর। লুসিয়াস গ্ল্যাডিয়েটর এবং কলোসিয়ামের নৃশংস জগতে প্রবেশ করে। একজন গ্ল্যাডিয়েটর হিসাবেই! এরপর জানা যায়, সেই-ই ম্যাক্সিমাসের ঔরসজাত সন্তান। রোমের যুবরাজ। রোমের সম্রাটের আসনের একমাত্র দাবিদার।

 

তারপর? তাঁর বাবা, দাদুর দেখা রোম-কে নিয়ে সেই স্বপ্নের আদর্শ সে প্রতিষ্ঠা করতে পারল কি না, এক সমুদ্র দুঃস্বপ্নের মতো কঠিন রাস্তা পেরিয়ে রোমের সম্রাটের সিংহাসনে বসতে পারল কি না, তাই নিয়েই এই ছবি। ইতিমধ্যেই এই ছবির বেশ কিছু সিকোয়েন্স নিয়ে হইচই শুরু হয়েছে, তবে ভারতীয় দর্শক সবথেকে উত্তেজিত হয়েছেন 'গ্ল্যাডিয়েটর ২'র সঙ্গে ভারতীয় যোগ দেখে! ছবিতে বৈতরণী নদীর উল্লেখ থাকা থেকে হাজির উত্তরপ্রদেশের নাগরিক। 

 

ছবিতে কলোসিয়ামের আহত গ্ল্যাডিয়েটদের চিকিৎসকের নাম রবি। লুসিয়াসকে সে কথায় কথায় জানায়, তাঁর জন্ম ও বেড়ে ওঠা বারাণসীতে! পাকচক্রে রোমে এসে গ্ল্যাডিয়েটর হয়ে যায় সে। তবে বহু বছর হল সে যুদ্ধ ছেড়ে দিয়েছে, নামিয়ে রেখেছে তরোয়াল। তার বদলে কী করে আহত, মৃতপ্রায় গ্ল্যাডিয়েটরদের চিকিৎসা করে সারিয়ে তোলা যায় তা শিখেছে। এবং এখন সেই অর্জিত শিক্ষাই তাঁর পেশা। উল্লেখ্য, রবির চরিত্রটি ছোট হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছবিতে। লুসিয়াসের সঙ্গে তাঁর বন্ধুত্ব এই ছবির গল্পকে নতুন মোড়ে এনে ফেলে। 

 

'রবি'র চরিত্রে যিনি অভিনয় করেছেন তাঁর আসল নাম অ্যালেক্সজেন্ডার করিম। তিনি একজন সুইডিশ অভিনেতা। তবে ভারতীয় হিসাবে পর্দায় যে তাঁকে মানিয়েছে দুর্দান্ত, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। করিমের অভিনয়েরও দারুণ তারিফ করছে নেটপাড়া।

 

 এক নেটিজেন মজা করে লিখলেন, "এই 'গ্ল্যাডিয়েটর ২' ছবিতে একজন উত্তরপ্রদেশের নাগরিক রয়েছেন! দারুণ ব্যাপার।" অন্য একজন লিখেছেন, "এই ছবির অন্যতম ভাললাগার মুহূর্ত। 'গ্ল্যাডিয়েটর ২'র সঙ্গে রয়েছে ভারতীয় যোগ। এই 'বারাণসীর চিকিৎসক রবি' ভীষণ গুরুত্বপূর্ণ একটি চরিত্র। অভিনেতার আসল নাম, অ্যালেক্সজেন্ডার করিম।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া