বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৭ নভেম্বর ২০২৪ ০১ : ১৮Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মা, বিরাট কোহলির ফর্মে না থাকা চিন্তার কারণ নয়। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক টিম পেইন মনে করেন, ভারতের চিন্তার কারণ রোহিত-কোহলি নন, ভারতের চিন্তা কোচ গৌতম গম্ভীরকে নিয়ে।
এক সাক্ষাৎকারে টিম পেইন বলেছেন, ''বিরাট এখন ভাল ছন্দে নেই। এটা নিয়ে চিন্তা হওয়ারই কথা। রোহিত শর্মাও ফর্মে নেই। তবে আমার মনে হয় ভারতের দুঃশ্চিন্তার বড় কারণ রোহিত বা কোহলি নন, দুঃশ্চিন্তার নাম গৌতম গম্ভীর। চাপের মুখে গম্ভীর কি আদৌ শান্ত থাকতে পারে? এটাই বড় পরীক্ষা।''
অস্ট্রেলিয়ার বিমান ধরার দিন থেকেই বিতর্কে গম্ভীর। সরাসরি গম্ভীর বলে দিয়েছিলেন, ভারতের ক্রিকেট নিয়ে পন্টিং বলার কে!'' গম্ভীরের এহেন মন্তব্যের পর থেকে বিতর্কের ঝড় ওঠে। সঞ্জয় মঞ্জরেকর বলেছিলেন, ''এর পর থেকে গম্ভীরকে সাংবাদিক বৈঠকে না পাঠানোই বুদ্ধিমানের কাজ হবে।''
পন্টিং-গম্ভীর প্রসঙ্গ উত্থাপ্পন করে পেইন বলছেন, ''গম্ভীরের প্রতিক্রিয়া মোটেও আমার ভাল লাগেনি। এটা কোনও ভাল বিজ্ঞাপন নয়। পন্টিং সামান্য একটা প্রশ্ন করেছিল। গম্ভীর মনে হয় নিজের খেলোয়াড় দশা থেকে বেরিয়ে আসতে পারেনি। ও এখনও পন্টিংকে খেলোয়াড় বলেই মনে করছে। কিন্তু বুঝতে হবে পন্টিং এখন ধারাভাষ্যকার। বিশেষজ্ঞ হওয়ার জন্য পন্টিং টাকা পায়। পন্টিং ভুল কিছু তো বলেনি।''
ফলে পারথ টেস্টের আগেই বাউন্সার ধেয়ে আসছে ভারতের দিকে। এই স্লেজিং শুরু হয়েছে মাঠের বাইরে। মাঠের ভিতরের স্লেজিং কি সামলাতে পারবেন কোহলিরা?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি