মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ১৭ নভেম্বর ২০২৪ ০০ : ৪০Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ১০ বছর পেরিয়ে কপিলের শো এখন ওটিটির পর্দায়। চলতি বছরেই টিভি ছাড়িয়ে ওটিটির পর্দায় এই অভিষেক হয়েছে। নেটফ্লিক্সে দেখা যাচ্ছে এই শো। নাম বদলে হয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। ২০১৩ সালে ছোটপর্দার একটি জনপ্রিয় চ্যানেলে শুরু হয় ‘কমেডি নাইটস উইথ কপিল’। সেই শোতে সঞ্চালকের ভূমিকায় রাতারাতি জনপ্রিয়তা পান কপিল শর্মা। শো-এ কপিল ও অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি অতিথি হিসেবে বিশেষ আসনে বসেন অর্চনা পূরণ সিংহ। শো-এর পাদপূরণ করার দায়িত্ব মূলত তাঁর কাঁধেই। অর্চনার আগে দীর্ঘ বছর ধরে এই দায়িত্বেও সামলেছিলেন নভজ্যোৎ সিংহ সিধু। এবার ফের কপিলের শো-এ ফিরলেন সিধু!
কপিলের শো-এ তাঁর নিয়মিত হাজিরা দেওয়ার পাশাপাশি জড়িয়ে পড়েছিলেন বিভিন্ন বিতর্কেও। এবং বিতর্কে জড়িয়ে পড়ার কারণেই কপিল শর্মার শো ছাড়তে হয় তাঁকে। সেই জায়গাতেই ভরাট করতে এসেছিলেন অর্চনা। এবং তিনিও দারুণ জনপ্রিয় হন। সম্প্রতি, কপিলের শো-এ অতিথি হিসাবে সস্ত্রীক হাজির হয়েছিলেন সিধু। স্বভাবতই সিধুকে দেখে দারুণ খুশি নেটপাড়া। শো চলাকালীন কপিল তাঁকে অনুরোধ জানান, এই শো-এর আগামী সিজনে যেন পাকাপাকিভাবে ফিরে আসেন সিধু। একেবারে আগের মতো। শোনামাত্রই সম্মতি জানান তিনি। তবে বদলে রাখেন মাত্র একটি শর্ত। সেটি পূরণ হলেই আসবেন তিনি নচেৎ নয়। কী সেই শর্ত? সিধু জানান, আগামী সিজনে অর্চনাও তাঁর সঙ্গে থাকবেন এবং অর্চনার আসনের পাশেই তাঁর আসন রাখতে হবে, এইটুকুই। সিধুর মুখ থেকে এই কথা শুনে অভিভূত হয়ে পড়েন অর্চনা। জানান ধন্যবাদও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি